শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি?

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ১৬, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ

একাধিক গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে বিটিসিএল কর্তৃপক্ষের। তবে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছেটা কি? কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিটিসিএলের জায়গায় অবৈধ ঘেরা ঘিরে গুনজন শিরোনামে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের ১ দিনপর ঐ স্থানে ফের সর্তকীকরন ব্যানার টাঙানো হয়েছে। সেখানে সরকারি সম্পদ দাবী করে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করেছেন কতৃপক্ষ।

এদিকে ব্যানার টাঙানো একধরনের আইওয়াশ বলে মনে করছেন সচেতন মহল। তারা বলেছেন মুলতঃ টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলের কতিপয় কর্মকর্তার সাথে স্থানীয় একটি চক্রের আতাঁতের পরিকল্পিত নমুনা বা আইওয়াশ।

সম্প্রতি ঐ চক্র থেমে থেমে টিএনটির বাউন্ডারির উপরে টিনের ঘেরাবেড়া দেয়। এ নিয়ে ছবিসহ সংবাদ প্রকাশের একদিন পর ঈদগাঁও বিটিসিএল এক্সচেঞ্জ অফিসের কোটি টাকা মূল্যের জায়গা জবরদখলের উদ্দেশ্যে অবৈধভাবে দেওয়া টিনের ঘেরার ওপর ব্যানার টাঙিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যানারে জায়গাটি বিটিসিএল ঈদগাঁও এক্সচেঞ্জের সরকারি সম্পদ উল্লেখ করে সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিটিসিএল কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয় বলে নিশ্চিত করেছেন বিটিসিএল কক্সবাজারের কনিষ্ঠ ব্যবস্থাপক স্বরূপ দে।

প্রসঙ্গত, স্থানীয় একটি পক্ষ বিটিসিএল ঈদগাঁও এক্সচেঞ্জ অফিসের বাজারসংলগ্ন কোটি টাকা মূল্যের উত্তরাংশের কিছু জায়গা নিজেদের বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। উক্ত জায়গার পশ্চিম পাশের পুরোনো সীমানা প্রাচীরের ওপর রহস্যজনকভাবে থেমে থেমে টিনের ঘেরা দেয়া হলেও এ বিষয়ে নীরব ছিল বিটিসিএল কর্তৃপক্ষ।

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিটিসিএল কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে স্থানীয় চক্রটি ময়লা-আবর্জনা থেকে সরকারি সম্পদ রক্ষা’র অজুহাতে জায়গাটি জবরদখলের চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে জনশুমারি ও গৃহগণনা বিষয়ে অবহিতকরণ সভা

খাগড়াছড়িতে ভারতীয় নাগরিকসহ আটক-২

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

বাঙালি কিশোরীকে নিয়ে এসে রাঙামাটিতে আটক চাকমা যুবক

ঈদগাঁওয়ে কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র সমবায় সমিতির টাকা আত্মসাৎ, নির্বাচন স্থগিত 

রাঙামাটি আওয়ামীলীগ / আলোচনা ছাড়াই কেন্দ্রে কমিটি জমা দেওয়ার অভিযোগ দীপংকর মুছার বিরুদ্ধে; দলের মধ্য ক্ষোভ

বিলাইছড়িতে কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণ পরিদর্শনে –উপ-পরিচালক মনিরুজ্জামান

কাপ্তাই শিল্প এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

রাঙামাটিতে সেনা অভিযানে ইউপিডিএফের আস্তানা থেকে অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার

সাবেক এমপি জাফর আলমের ফাঁসির দাবিতে বিএনপি-আ.লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: