সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় মন্দিরের পুরোহিত গুরুতর আহত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৯, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মন্দির থেকে নেমে সড়কে আসার পর ঘাগড়া থেকে বড়ইছড়িগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হন। তাঁর মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়ইছড়ি সদর জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক উত্তম মল্লিক জানান, দুর্ঘটনায় পুরোহিত রনধীর চক্রবর্তীর মাথা ও পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, আহত পুরোহিতকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাঁর শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তিনি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। পুরোহিতের মাথা ও পায়ে আঘাত লেগেছে বলে তিনি জানান।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জোনের শিক্ষা উপকরণ বিতরণ পানছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

বেতবুনিয়া শালবন বৌদ্ধ বিহারে বুদ্ধমুর্তি জীবন্যাস অনুষ্ঠান সম্পন্ন 

উপবৃত্তি বাস্তবায়ন নিয়ে কাপ্তাইয়ে ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

‎‎কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো আরও ২ দিন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ 

রাঙামাটি আসনে নির্বাচনী প্রতীক বরাদ্দ পেলো ৭ প্রার্থী

উন্মেষ দু:সময়ে মানুষের পাশে দাঁড়ায়

লংগদুতে নিজ বাড়ি থেকে পাড়া কেন্দ্র শিক্ষিকার লাশ উদ্ধার

জাতীয় জন্ম ও নিবন্ধন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা 

চন্দনাইশে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ইসলামী ফ্রন্টের উপহার সামগ্রী প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: