খাগড়াছড়ির রামগড়ে মাদক, মানব প্রচার ও রাজনৈতিক মামলায় আটক ৪ যুবকের ২ জনকে বিভিন্ন মেয়াদে সামারি ট্রায়ালের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার মধ্যরাতে রামগড়ের সোনাইপুল বাজার সীমা হোটেলের কর্মচারী মোঃ রাজু (৪০) নামে এক যুবককে দুই পুডিয়া গাঁজাসহ আটক করে আদালতে সোপর্দ করলে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।
অপরদিকে, রামগড় পৌরসভার শ্বশানটিলা এলাকায় রবিবার মধ্যরাতে খোকন মিয়া (৫২) নামে একব্যক্তি মাতাল অবস্থায় চেচামেচি করে ঘরের স্ত্রী-কন্যাকে মারতে উদ্যত হলে ৯৯৯ নম্বরের কল পেয়ে অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করলে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত।
এছাড়া শনিবার মধ্যরাতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সুমন ওরফে শাহাদৎ হোসেন (২৯) কে রাজনৈতিক মামলায় ও রবিবার রাত ১২ টার সময় মানব প্রচার মামলায় গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী পৌরসভার গর্জনতলী এলাকার বাসিন্ধা খোকন দে নামে একব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম জানান, মাদক মামলায় দুইজনকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসাইন এর আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন এবং রাজনৈতিক ও মানব প্রাচার মামলায় আটক দুইজনকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।


















