মঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের বিশিষ্ট সমাজসেবক সাবেক জেলা পরিষদের সদস্য  প্রকৌশলী রুবায়েত আক্তার আর নেই

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৭, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের বিশিষ্ট সমাজসেবক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রথম সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ আর নেই। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি কিডনি, হার্ট সহ নানা জটিল রোগে ভুগছিলেন।

এদিকে তাঁর মৃত্যুতে কাপ্তাইসহ রাঙামাটির রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও  সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ১৯৮৯ সালে গঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রথম সদস্য ছিলেন তিনি। তিনি কাপ্তাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতার স্বামী। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় কাপ্তাই প্রজেক্ট এলাকার নিউমার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা এবং সকাল সাড়ে ১০টায় কাপ্তাই নতুন বাজার আনন্দমেলা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর চট্টগ্রামের চাক্তাইয়ের মকবুল আলী মসজিদে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রিপরিষদ সচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী।

শোক প্রকাশকারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: