মঙ্গলবার , ৩ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শিক্ষক নুর জামালের ‘স্বপ্নবাহক’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৩, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ

শিক্ষা ও শিক্ষকতার বাস্তব অভিজ্ঞতার আলোকে শিখন কৌশলসমৃদ্ধ গল্পগ্রন্থ ‘স্বপ্নবাহক’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির রচয়িতা কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নুর জামাল।

মঙ্গলবার (৩ নভেম্বর) কাপ্তাইয়ের শিলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালিতে কাপ্তাই উচ্চ বিদ্যালয় শিক্ষক পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বইটি রচনার প্রেক্ষাপট ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন লেখক মো. নুর জামাল। তিনি শিক্ষা ও শিক্ষকতা জীবনের বাস্তব অভিজ্ঞতা, শ্রেণিকক্ষের নানা ঘটনা এবং শিক্ষার্থীদের পাঠদানে কার্যকর শিখন কৌশলকে গল্পের মাধ্যমে তুলে ধরার প্রয়াসের কথা জানান।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষাবিদদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় বক্তারা বলেন, শিক্ষকতা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো, সৃজনশীলতা বিকাশ এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ‘স্বপ্নবাহক’ বইটি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএন স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্য সুই প্রু মারমা, শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল বড়ুয়া, কর্ণফুলী পেপার মিলস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ তনচংগ্যা, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য, কেআরসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর নাহার বেগম, শিশু নিকেতন কাপ্তাইয়ের অধ্যক্ষ রেহানা আক্তার, আল-আমিন নুরিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম, সিনিয়র শিক্ষক আব্দুল কাদের, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশীদ, সিনিয়র শিক্ষক সফিকুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইকরাম হোসেন বেলাল এবং কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন প্রমুখ।

ঢাকাস্থ নবসাহিত্য প্রকাশনী থেকে প্রকাশিত ‘স্বপ্নবাহক’ বইটির মোড়ক উন্মোচন শেষে অতিথিদের সম্মানে পরে প্রীতিভোজের আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মৎস্য সপ্তাহের সংবাদ সম্মেলন

মহালছড়িতে প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল, সম্মাননা পেলেন সভাপতি দীপক সেন

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার: মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

কাপ্তাইয়ে অবৈধ সেগুন ও  গামার  কাঠ উদ্ধার

কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের কর্মশালা

খাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

উন্নয়নশীল দেশে উত্তরণ শীর্ষক আলোচনা সভা নানিয়ারচরে

ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

error: Content is protected !!
%d bloggers like this: