শুক্রবার , ৬ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিতের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৬, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রী রনধীর চক্রবর্তী (৬০) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ শুক্রবার (৬ নভেম্বর)  সকাল ১১ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।

গত ১৯ অক্টোবর দুর্গা পুজার অষ্টমীর দিন  সকালে মন্দিরে পূজার্চনা শেষ করে বাড়ি ফেরার পথে বড়ইছড়ি-ঘাগড়া সড়কের মন্দিরের নিচে একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে বড়ইছড়ি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  তিনি আজ মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশীষ কুমার দে ও সাধারণ সম্পাদক উত্তম মল্লিক। দুর্ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করেছে কাপ্তাই থানা পুলিশ।

কাপ্তাই কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আশুতোষ মল্লিক জানান, শ্রী রনধীর চক্রবর্তী দীর্ঘ ৩২ বছর ধরে বড়ইছড়ি জগন্নাথ মন্দিরে পুরোহিতের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মরদেহ আজ দুপুর ২টায় মন্দিরে নেওয়ার কথা রয়েছে। পরে তাঁর গ্রামের বাড়ি শিলকে দাহকার্য সম্পন্ন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে কাপ্তাইয়ের সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের ধর্মীয় সেবায় নিয়োজিত এই পুরোহিতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে আহত ইউপিডিএফ কর্মীর মৃত্যু

জুরাছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

লংগদুতে বিজিবি’র ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ

আগুনে পুড়ে গৃহহীন ক্যাথোয়াইচিংকে সেনাবাহিনীর নতুন ঘর উপহার

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট- ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

গণ-অভ্যুত্থানে রামগড়ের শহীদ মজিদের বাড়িতে খাগড়াছড়ির নবাগত ডিসি

আলাউদ্দিনের বিরুদ্ধে ভেদভেদি মসজিদ কমিটির সংবাদ সম্মেলন

দীঘিনালায় বন্যার্তদের ত্রান সহায়তা দিয়েছে বিএনপি

দাবী মানা না হলে ৪ দিন কর্মবিরত পালন করবে শিক্ষা ক্যাডাররা

কাউখালী থানার নতুন ওসি পারভেজ আলী

error: Content is protected !!
%d bloggers like this: