সোমবার , ৯ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ওয়াগ্গা টি লিমিটেডের চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র জমা:  সব পদে একক প্রার্থী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ৯, ২০২৬ ৩:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬ উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা টি লিমিটেডের চা শ্রমিকদের পঞ্চায়েত কমিটির নির্বাচনে সব পদে একক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রায়হানুল ইসলামের কাছে প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচনে সভাপতি পদে শিশির রায়, সহসভাপতি (নারীদের জন্য সংরক্ষিত) পদে আছিয়া বেগম, সম্পাদক পদে শ্যামল কর্মকার, সহসম্পাদক (নারীদের জন্য সংরক্ষিত) পদে সবিতা দাশ এবং অর্থ সম্পাদক পদে মহন উরাং একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া সাধারণ সদস্য পদে তপন দাশ, দিলীপ কর্মকার, সুমন ঘোষ, হরিদাশ ঘোষ ও অজ্ঞনা কর্মকার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ওয়াগ্গা টি লিমিটেডের চা শ্রমিকদের মধ্যে মোট ভোটার রয়েছেন ২৬ জন। আগামী ২৮ নভেম্বর গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের মাধ্যমে চা শ্রমিকদের স্থানীয় পঞ্চায়েত কমিটি গঠনের পাশাপাশি ভ্যালি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের নির্বাচনেও ভোটাধিকার প্রয়োগ করবেন শ্রমিকেরা।

মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত ছিলেন ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে বিশ্ব হাত ধোঁয়া ও ডিম দিবস পালন

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ৬ পাহাড়ি সন্ত্রাসী অস্ত্রসহ আটক

খাগড়াছড়িতে কাল শুরু হচ্ছে ২য় শেখ কামাল বাংলাদেশ যুব গেমস

জুরাছড়িতে সনাতন ধর্মালম্বীদের মাঝে সেনা বাহিনীর আর্থিক সহায়তা প্রদান

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শিক্ষক দিবস উদযাপন 

কাপ্তাই ওয়াগ্গাছড়াতে বধ্যভূমি চিহ্নিত করার দাবি শহীদ পরিবারের সন্তানদের

কবি মাহামুদুল হাসান নিজামী আর নেই

রাঙামাটির বিভিন্ন প্রতিষ্ঠানকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেক বিতরণ

ঈদগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

হারিয়ে যাওয়া দেশীয় প্রজাতির বিলুপ্ত ১লাখ ৫০ হাজার গাছের চারা রোপন করলেন দক্ষিণ বন বিভাগ

error: Content is protected !!
%d bloggers like this: