মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কর্ণফুলি সরকারি ডিগ্রি  কলেজ  ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহাদের নেতৃত্বে কলেজের ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা এ মিছিল বের করেন।

মিছিলটি কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও বড়ইছড়ি  বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. ফাহিম শাহরিয়ার জিহাদ।

সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড, দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং অতীতের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে ছাত্রদলের অবস্থান তুলে ধরেন তাঁরা।

এ সময় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই বিএসপিআইয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ  উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

খাগড়াছড়িতে রড চুরির ঘটনায় সেই আ’লীগ নেতা রিমান্ডে

রাঙামাটিতে আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ

রাঙামাটি শহরে খুঁটি থেকে পড়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

পাইলিং জটিলতায় থমকে কাপ্তাই-ব্যাঙছড়ি সেতুর কাজ, ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে যান চলাচল

ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ– ঈদগাঁওয়ে জামায়াতের উলামারা

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবাসহ কারবারি আটক

কাউখালীতে জাতীয় জম্ম মৃত্যু নিবন্ধন দিবস

সংবাদ প্রকাশের জেরে খাগড়াছড়িতে সাংবাদিকদের নামে দুই মামলা

লংগদু তে ‌পি‌সি‌সি‌পি’র শীত বস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: