বুধবার , ১১ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালীতে চেয়ারম্যান পদে দাঁড়াবেন তরুন রাজনীতিবিদ বিশু তঞ্চঙ্গ্যা: পাড়া-মহল্লায় ব্যাপক আলোচনায় 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১১, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু প্রার্থী হচ্ছেন।  রাইখালী ইউনিয়নের প্রতিটি গ্রামে-পাড়া-মহল্লায়, দোকানে ও মহলে ব্যাপক আলোচনায় আছেন তিনি।

জানা যায় আসন্ন ২নং রাইখালী ইউপি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী দলীয় মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এই পাচঁজন প্রার্থী হলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আবুল হাসেম মেম্বার,  সাবেক চেয়ারম্যান অংসি মারমা, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম বাপ্পা এবং ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক  বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু।

বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু ছাত্র রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিগত আওয়ামী   সরকারের সময়ে পরিস্থিতির প্রেক্ষাপটে গোপণে এবং সক্রিয়তার সাথে দলের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভুমিকা রাখেন।

বিশ্বজিৎ তঞ্চঙ্গ্যা বিশু রাইখালী ইউনিয়নের একজন তরুণ রাজনৈতিক নেতৃত্ব ও সামাজিক সংগঠক হিসেবে সমাজ উন্নয়ন মুলক কাজে জনসাধারণের সমাজসেবী কাজের অগ্রণী ভূমিকায় অনেক এগিয়ে। তিনি দুর্গম জনসাধারণের জন্য উন্নয়ন ও সমাজসেবামূলক কাজে সততা ও ত্যাগের  সাথে নিজ দায়িত্বে পালন করে আসছেন।

তিনি রাইখালী সর্বস্তর জনসাধারণের সকলের প্রিয় ও পরিচিত মূখ। একজন তরুণ প্রগতিশীল ব্যক্তিত্ব ও উচ্চ শিক্ষায় শিক্ষিত। রাঙ্গামাটি সরকারি কলেজ হতে ইতিহাস বিভাগে বিএ(অনার্স), এমএ (মাস্টার্স) সফলতার সাথে সম্পন্ন করেন।

ইউনিয়ন বিএনপির সদস্য কিবাংগু কার্বারী জানান- রাইখালী ইউনিয়ন পরিষদে  ইতিপূর্বে অনেক চেয়ারম্যানকে তারা পেয়েছেন কিন্ত কোন চেয়ারম্যান জনসাধারণের প্রিয় ও পছন্দের চেয়ারম্যান হতে পারেননি। তারা বর্তমানে একজন নতুন নেতৃত্ব ও তরুণ শিক্ষিত যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। যাতে তিনি ইউনিয়ন বাসীকে সম্প্রীতির সাথে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পারেন। তিনি জানান রাইখালী সাধারন মানুষজন ৫জন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যাক্তিদের মধ্যে বিশু তঞ্চঙ্গ্যা কে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন।

এই বিষয়ে বিষয়ে বিশু তঞ্চঙ্গ্যা জানান- বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও সরকারের কর্মপরিকল্পনা কে বাস্তবায়ন করতে তৃণমূল পর্যায়ে তরুণ নেতৃত্বকে উঠে আসতে হবে এবং নেতৃত্বে হাল ধরতে হবে। তাই তিনি একজন তরুণ নেতৃত্ব হিসেবে দলীয় ভাবে মনোনয়ন প্রত্যাশী বলে জানান।

তিনি জানান – দল অবশ্যই যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন প্রদান করবে।  তিনি আরো জানান রাইখালী ইউনিয়নের ১৪ হাজার মতো ভোটার ও ২০হাজারেও বেশি বিভিন্ন সম্প্রদায়ের জনসাধারণ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তাই তাকে যদি দল চুড়ান্ত ভাবে মনোনয়ন ও সমর্থন করেন তাহলে তিনি  এই জনসাধারণের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা,একতা সম্প্রদায়- সম্প্রীতি বজায় রেখে উন্নয়নমুলক কাজ করার অঙ্গীকার বদ্ধ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ের প্রাণকেন্দ্রে  উদ্বোধন হলো রেস্টুরেন্ট ‘সুলতান’স কিচেন’

শিশু মঞ্চ স্কুল পাহাড়ে সম্প্রীতির প্রতীক– লে. কর্নেল আল-জাবির আসিফ

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

জনস্বার্থে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ চায় স্থানীয়রা

নবান্ন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হল কাউখালীতে

রামগড়ে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

রাঙামাটিতে আজকের পত্রিকার ২ বছর পূর্তি পালন

কাপ্তাই জাতীয় উদ্যানে দেড় কোটি টাকার সোলার ফেন্স অকার্যকর, বাড়ছে হাতি-মানুষ দ্বন্দ্ব

ভারতীয় ৬ গরু জব্দ করল রামগড় ৪৩ বিজিবি

দেবীর বোধনের মাধ্যমে কাপ্তাইয়ে শারদীয় দুর্গা পুজা শুরু

error: Content is protected !!
%d bloggers like this: