বুধবার , ১৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
নভেম্বর ১৮, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে রাজস্থলী উপজেলার  বাঙ্গালহালিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজসংলগ্ন উত্তর পাশের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সফিপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কলেজসংলগ্ন পুকুরপাড়ের জঙ্গলে তল্লাশি চালানো হয়। সেখানে পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা কার্তুজের মধ্যে একটি রাবার বুলেট ও অপরটি সিসার বুলেট। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসআই সুফল কুমার দাস অস্ত্র ও কার্তুজগুলো জব্দ তালিকামূলে জব্দ করেন।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও কার্তুজগুলো কে বা কারা সেখানে ফেলে গেছে, তা জানতে স্থানীয় দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: