শনিবার , ২৬ মার্চ ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির লিফলেট বিতরণ

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ২৬, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ

নিত্য প্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল পালনে রাঙামাটিতে গণসংযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার সন্ধ্যায় জেলা শহরের কাঠালতলী থেকে বনরূপা কাঁচাবাজারসহ বনরূপা এলাকায় বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণের দাবিতে লিফলেট বিতরণ করেন সিপিবি রাঙামাটি জেলার নেতারা।

লিফলেটে গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, ন্যায্যমূল্যের দোকান চালু করা, নিয়মিত বাজার তদারকি করা, টিসিবির কার্যক্রম জোরদার করাসহ আরও বেশ কয়েকটি দাবি উল্লেখ করা হয়েছে।

কর্মসূচিতে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

সিপিবির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জনসাধারণকে এগিয়ে আসার আহবান জানিয়ে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর বলেন, দেশে লাগামহীনভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করা হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ না করে সরকারের আমলা-মন্ত্রীরা হাস্যকর মন্তব্য করে যাচ্ছেন। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার না হওয়ায় জনগণের দাবিকে তারা উপেক্ষা করে চলছে। তিনি অধিকার প্রতিষ্ঠায় জনগণকে রাজপথে সামিল হওয়ার আহবান জানান।- প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে আনসার ব্যাটালিয়নের উন্নয়ন প্রকল্প উদ্বোধন

কাজে ফিরেছে কাপ্তাই থানা পুলিশ

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

‘যোগ্যতা অর্জন হলে কেউ পিছে ঠেলে দিতে পারবে না’

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কাপ্তাই উপজেলার নতুন কমিটি গঠন

তবলছড়ি খান মসজিদ সংলগ্ন এলাকায় আগুন লেগেছে

লংগদুতে সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

বিশ্বাসযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে দেশব্যাপী আবারো জুলাই জাগরণ নেমে আসবে

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

গরীব দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা দিল কাপ্তাই সেনা জোন

error: Content is protected !!
%d bloggers like this: