শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

১৫ এপ্রিল চিৎমরম সাংগ্রাই জল উৎসব

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৮, ২০২২ ৯:৪৭ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সাংগ্রাই জল উৎসব।

এতে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে বলে আশা করছেন সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির আহবায়ক ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী।

তিনি জানান, বৌদ্ধ সম্প্রদায় সহ নানা বর্ণের মানুষের কাছে একটি পবিত্র তীর্থস্থান চিৎমরম। এইখানে রয়েছে শত বছরের চিৎমরম বৌদ্ধ বিহার। প্রতিবছর বর্ষবরণ ও বর্ষবিদায়কে ঘিরে বিহার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় সাংগ্রাঁই জল উৎসব।

আগামী ১৫ এপ্রিল সাংগ্রাই জলকেলী উৎসব। এদিন মারমা যুবক যুবতিরা পরস্পরকে পানি ছিটানোর মাধ্যমে বিগত বছরের দুঃখ, গ্লানি, ব্যর্থতাকে দূরে ঠেলে দিয়ে নতুন বছরকে বরণ করবেন।

এইছাড়া এদিন অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী মারমা সম্প্রদায়ের বিভিন্ন খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির হোসেন।

সাংগ্রাই জল উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব ইউপি সদস্য ক্যপ্রু মারমা জানান, ১৫ এপ্রিল মূল সাংগ্রাঁই জল উৎসব হলেও আগামী ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তিনদিন বিহার প্রাঙ্গনে বসবে বৈশাখী মেলা।

ব্যবসায়ীরা নানা প্রকার পসরা নিয়ে বসবেন চিৎমরম বৌদ্ধ বিহার মাঠে। এইছাড়া নববর্ষকে ঘিরে বিহারে দায়ক দায়িকারা বৌদ্ধ পুজা, বৌদ্ধ মূর্তিকে স্নান, বয়স্কদের স্নান করানো সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি মেডিকেলের অধিকাংশ ডাক্তার রোগীর দেখেন না জেনারেল হাসপাতালে

জেএসএসের বিরুদ্ধে কাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

জুরাছড়িতে বনভান্তের জীবন ও কর্ম নিয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

পৌরকর নির্ধারণ ও কর আদায়ে পৌর প্রশাসকের মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে শহিদ নুরুল আমিনের কবর জিয়ারত ও আর্থিক অনুদান দিলেন পুলিশ সুপার

রাঙামাটিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন নানিয়ারচর বিএনপি নেতা কবির

আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নানা আয়োজন 

দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

error: Content is protected !!
%d bloggers like this: