শুক্রবার , ৮ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
সমির মল্লিক, খাগড়াছড়ি
এপ্রিল ৮, ২০২২ ৭:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা ও বালু পরিবহন কাজে নিয়োজিত তিন চালককে পাঁচশ টাকা করে পনের’শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অবৈধ বালু ও বালু উত্তোলনের যন্ত্র জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার কবাখালীর হাঁচিনসনপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধেঅভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা জানান, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন—এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে বালু উত্তোলনযন্ত্রটি জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

ফাহমিদা মুস্তফা আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খননযন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় মাইনী বালুমহালের নুর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তিন বালু পরিবহন চালককে ৫’শটাকা করে ১৫’শ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই স্থান থেকে উত্তোলিত বালু জব্দ করে কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা’র জিম্মায় রাখা হয়। জব্দকৃত বালু পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

সাজেকে আসছেন মহামান্য রাষ্ট্রপতি / ১০ থেকে ১৪ মে বন্ধ থাকবে রিসোর্ট, কটেজ, যানচলাচল 

চরম প্রতিকূলতার মাঝে পাহাড়ে উন্নয়ন হচ্ছে-দীপংকর তালুকদার

করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

সচেতনতার অভাব ও কুসংস্কারের কারণে পাহাড়ে কুষ্ঠ রোগ নির্মূল হচ্ছে না

মহৎপ্রাণ মানুষকে পাশে চান ব্রেনস্ট্রোক করা কাউখালীর হতদরিদ্র গৃহবধূ শ্যামলী চাকমা

পদোন্নতি পরীক্ষায় দেশ সেরা রাঙামাটির এটিএসআই রাহাত

বাঘাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

লংগদু জোনের ফ্রি মেডিকেল ক্যাম্প

রাঙামাটিতে ভূমি ও গৃহহীন আরো ৪৩৯ টি পরিবার ঘর পাচ্ছে

error: Content is protected !!
%d bloggers like this: