মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈদগাঁওয়ে বিএনপির গণমিছিল ও সমাবেশ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ৫, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ

৫ আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা বিএনপির গণমিছিল উত্তর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যানের সভাপতিত্বে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বাস স্টেশন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্টদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির লড়াই শেষ হয়নি। এই আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সেলিম মাহমুদের পরিচালনায় জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম,  উপজেলা বিএনপির সহ সভাপতি আবদুস সালাম, আকতার উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন মেম্বার, বেলাল উদ্দিন ও আনিসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজারো জনতা। সমাবেশের আগে বর্ণাঢ্য গণমিছিল ঈদগাঁও বাজারের ডিসি সড়ক থেকে  শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে বাস ষ্টেশনে মিলিত হয়।

শৃঙ্খলাবদ্ধ এ মিছিলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় শ্লোগানে মুখরিত ছিল। সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ ট্যুরিস্টকে অপহরণের চেষ্টা খাগড়াছড়িতে ৪ অপহরণকারী আটক

জেলা পরিষদে চাকরির বয়স ৪০ বছর পূনর্বহালের দাবিতে মানববন্ধন 

পার্বত্য চুক্তিতে বাঙালিদের অধিকার সুরক্ষিত হয়নি- কাজী মজিবর রহমান

ফের বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: সরঞ্জাম ও নৌকা জব্দ

নিখিল কুমারের নেতৃত্বে রাঙামাটি আওয়ামীলীগ নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা

রাইখালী হতে উদ্ধারকৃত ১২ কেজি ওজনের অজগর খুরুশিয়ায় অবমুক্ত

শেখ হাসিনার বিচার দাবিতে রামগড়ে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাঙ্গালহালিয়ায় ৩টি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা

error: Content is protected !!
%d bloggers like this: