মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের পাশে জেলা জামায়াত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৯, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দি হয়ে পড়া মানুষের খোঁজ-খবর নিয়েছে রাঙামাটি জেলা জামায়াতের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে বোটযোগে তারা দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেন।

পরে উন্নয়ন বোর্ড মসজিদের সামনে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়। পাশাপাশি স্বাবলম্বীহীন এক অসহায় ব্যক্তিকে জীবিকা নির্বাহের জন্য কাঁচামাল বিক্রির উপযোগী একটি টেবিল প্রদান করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামি ২৯৯ নং রাঙামাটি জেলার মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।

জামায়াতের পৌর আমীর মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক, পৌরসভা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ রহমত উল্লাহ, পৌর জামায়াতের দায়িত্বশীল জে. আজম, মোঃ জয়নাল আবেদীন, মোঃ রমজান আলী, মোঃ সুমন মিয়া, মাওলানা মোঃ আবদুর রহিম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, জনগণের দুঃসময়ে জামায়াত সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: চন্দনাইশের প্রতিমা শিল্পীদের দম ফেলার ফুরসত নেই

রাঙামাটির কামারবাড়িতে ভীড়, ব্যস্ত সময় পার করছে কামাররা

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার

৬ দিন পরে ভেসে উঠলো রাঙামাটির ঝুলন্ত সেতু

জমে উঠেছে রাঙামাটি সদর উপজেলার নির্বাচনী প্রচারণা

চকরিয়ায় ঈদের দিন সকালে বসতবাড়িতে সন্ত্রাসীদের নারকীয় হামলা ও ভাঙচুর

ঈদুল আজহায় উপলক্ষে সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

লামায় গরু ভাগাভাগি নিয়ে সৎ ভাইয়ের হাতে বড় বোন খুন

error: Content is protected !!
%d bloggers like this: