মঙ্গলবার , ১২ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

হেলমেট না পরায় ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
এপ্রিল ১২, ২০২২ ১:৩০ অপরাহ্ণ

রাঙামাটিতে মোটরসাইকেল চালকেরা হেলমেট না পরার দায়ে ৫ জনের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়েরসহ ২৪শ’ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস।

মঙ্গলবার দুপুরে শহরের শৈল বিপণী নিউ মার্কেট সংলগ্ন প্রধান সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোতয়ালী থানার পুলিশ ও বিআরটিএর সমন্বয়ে হেলমেট ও বৈধ ডাইভিং লাইসেন্স এর জন্য এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস বলেন, জেলা প্রশাসক নির্দেশক্রমে মোটর সাইকেলের উপর আজকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিশেষ করে হেলমেট ও ডাইভিং লাইসেন্স যাদের নেই তাদেরকে জরিমানা করা হয়েছে। আর যাদের একদম কোন বৈধ কাগজপত্রাদি নেই তাদেরকে মোটরযান আইন অমান্য করার দায়ে জরিমানা করা হয়েছে।

তবে স্হানীয়রা অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, রাঙামাটি একটি ছোট শহর। এখানে মানুষের চেয়ে মোটরসাইকেল ও বৈধের চেয়েও অবৈধ বা নাম্বার বিহীন সিএনজি’র সংখ্যা বেশী।

মোটরসাইকেল ও সিএনজি’র যন্ত্রনায় রাস্তা ঘাটে হাঁটাচলাও মুসকিল হয়ে দাঁড়িয়েছে। সকাল ও বিকালের দিকে বনরুপা কাঁচা বাজার মূখে যে যানজট লেগে থাকে তা ঢাকা শহরকেও হার মানায়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন বিষয়টি ভেবে দেখার জন্য দাবি জানাই।

অপরদিকে ১২-১৪ বছরের কিশোররা ৩-৪ জন নিয়ে মোটরসাইকেল চালায়। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে গরু লুট, ডাকাতের গুলিতে গরুর মালিক চন্দন দে নিহত

বিলাইছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া

রামগড়ে সূর্যমুখী চাষে সম্ভাবনার হাতছানি

লংগদুতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

বাঘাইছড়ি পৌরসভার মধ্যমপাড়া রাস্তার কাজ দ্রুত শেষ করার দাবীতে এলাকাবাসীর মানবন্ধন ও বিক্ষোভ মিছিল

কাপ্তাই হ্রদে নৌকা দুর্ঘটনা, সেনাবাহিনীর দ্রুত তৎপরতায় সকল যাত্রী নিরাপদে উদ্ধার

‎‎কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারীসহ গ্রেপ্তার ৭

শিল্পী সমিতির শপথে আসেননি যারা

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী

আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করল রাঙামাটি জেলা ছাত্রদল

error: Content is protected !!
%d bloggers like this: