রবিবার , ৮ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আজ বনভান্তের জন্মদিন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
জানুয়ারি ৮, ২০২৩ ৯:৩৯ পূর্বাহ্ণ

মহা পরিনির্বাণ প্রাপ্ত বৌদ্ধ মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের আজ ১০৪ তম জন্মদিন আজ।

বৌদ্ধধর্মীয় মহাগুরু বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদরের ১১৫নং মগবান মৌজার মোড়ঘোনা নামক গ্রামে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

বনভান্তে মানব সংসারে দুঃখ-কষ্ট প্রত্যক্ষ দর্শনে মহামতি গৌতম বুদ্ধের পথ অনুসরণ করে ১৯৪৯ সালে প্রব্রজ্যা নিয়ে গৃহত্যাগ করে বৌদ্ধ সন্যাসীর জীবন ধারণ করেন।

দীর্ঘ ধ্যান-সাধনার মধ্য দিয়ে সিদ্ধিলাভ করে অর্জন করেন বৌদ্ধধর্মের অলৌকিক শক্তি অরহত্ব।

বনভান্তে আবির্ভাবেব ফলে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধধর্মে পুনর্জাগরণ ঘটে।

প্রতিষ্ঠিত হয় শত শত বন বিহার। বনভান্তে ২০১২ সালের ৩০ জানুয়ারি দেহত্যাগের মধ্য দিয়ে মহা পরিনির্বাণ লাভ করেন।

বনভান্তে জীবদ্দশায় অধ্যক্ষ হিসাবে অবস্থান করেছিলেন রাঙামাটি রাজবন বিহারে।

বনভান্তের এবার জন্মদিনকে ঘিরে সাপ্তাহব্যাপী ধর্ম উৎসবের আয়োজন করেছে রাজবন বিহার কর্তৃপক্ষ।

আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে অগণিত ভক্ত ও পুণ্যার্থী।

রবিবার ভোর ৫টায় রাজবন বিহারে সংরক্ষিত বনভান্তের দেহধাতুতে পুস্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভিক্ষগণ এবং পুণ্যার্থীরা।

এরপর বনভান্তের জন্মদিনের কেক কাটা হয়।

আনুষ্ঠানিকভাবে কেক কাটেন বনভান্তের উত্তরসূরি ও রাজবন বিহার আবাসিক ভিক্ষুপ্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির।

এরপর সকালে বুদ্ধপূজা, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমূর্তি দান, আকাশ ও হাজার প্রদীপ পূজা, ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আকাশ ও হাজার প্রদীপ প্রজ্জ্বলনসহ ফানুস উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার শেষ হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দুর্গাপূজা চীবরদান পালনে রাঙামাটি পৌরসভার অনুদান বিতরণ

রুমায় জাতীয় শোক দিবস পালিত

রাঙামাটিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

লংগদুতে দয়াল চন্দ্র চাকমার জমি বেদখলের ঘটনায় ইউপিডিএফের নিন্দা প্রতিবাদ

আন্তঃবদলী হতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

রামগড়ে ২ শতাধিক শিশুকে কুরআনের সবক প্রদান

রামগড়ের দুর্গম পাহাড়ে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল বাঘাইহাট বিজিবি

কাপ্তাইয়ের সাপছড়ি ও রাইখালীর রায় সাহেবের বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান উৎসব সম্পন্ন

পিসিসিপি রাঙামাটি জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: