মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ভিসির সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৪, ২০২৩ ১০:৪৪ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময়  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকালে  শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে  এ ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর পরই ওই ছাত্রাবাসে থাকা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি  শিক্ষার্থীরা ফুসে উঠেন।

বিকাল ৪টার পর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষকের অপসারণ ও ভিসি’র কাছে প্রকাশ ক্ষমা চাওয়া না হলে শিক্ষার্থীরা ছাত্রাবাসে ফিরে যাবে এমন বক্তব্য ও দিয়েছেন তারা।

রাবিপ্রবি কর্তৃপক্ষ বলেন,শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে তারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ভাড়া নিয়েছে।

নিয়ম অনুযায়ী স্কুলকে ভাড়াও পরিশোধ করে যাচ্ছে কিন্তু ছাত্রাবাসের বাথরুম ও দরজা জানালা ব্যবহারের অনুপযোগি হয়ে পড়েছে। এগুলো দেখতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রাবাসে যান ভিসি।

ছাত্রাবাসে গিয়ে ভিসি  স্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে ডেকে নিয়ে এ বিষয়ে কথা বলতে গেলে ভিসি’র সাথে অসৌজন্যমূলক আচরণ করে প্রধান শিক্ষক।

এতে বিক্ষুব্ধ হয়  উঠে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এদিকে এই অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন,অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) জাহিদুল ইসলাম ও কোতয়ালী থানার ওসি আরিফুল আমিনসহ আইনশৃঙ্খলাবাহিনী।

পরে সবার উপস্থিতিতে রাঙামাটি শাহ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসৌজন্যমূলক আচরণের দায়ে রাবিপ্রবি ভিসি’র কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছে।

ভিসি সবার উপস্থিতিতে এই প্রধান শিক্ষককে প্রথম বারের মত ক্ষমা করে দিয়েছেন। পরবর্তীতে এধরনের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আইনী আশ্রয় নেবেন বলে জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পর্যটন সেবা নিয়ে আলোচনা সভা

মহালছড়িতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

কাপ্তাইয়ে চোলাই মদ সহ আটক ১

নানিয়ারচরে পূর্ণকর্মবিরতি পালন করছে দুর্যোগ ব্যবস্থাপনা অফিস

কাপ্তাইয়ে ৪৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবচতুর্দশী মেলাকে ঘিরে কাপ্তাই সীতাঘাট মন্দিরে পূর্ণার্থীদের ভীড়

জনবান্ধব প্রকল্প নেয়ার ক্ষেত্রে সংবাদিকদের সহযোগীতা দরকার-সুপ্রদীপ চাকমা

সাজেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলো সেনাবাহিনী

চন্দ্রঘোনা থানার অভিযানে দেশীয় চোলাইমদ সহ আটক ২

‎রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়ন নিয়ে সনাকের অ্যাডভোকেসি সভা ‎

error: Content is protected !!
%d bloggers like this: