বুধবার , ১২ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে বিজিবির উদ্যোগে পাঁচ হাজার জনকে ইফতার ও রাতের খাবার বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
এপ্রিল ১২, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে খাগড়াছড়ি বিজিবি সেক্টরের উদ্যোগে পাঁচ হাজার দুস্থ, গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ শুরু হয়েছে।

বুধবার বিকেল ৩টায় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবিএম পৌর ঈদগাহ প্রাঙ্গণে উপস্থিত থেকে ৯টি ওয়ার্ডের তিন হাজার গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করেন। আগামী ১৪ ও ১৫ এপ্রিল বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন এবং মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আরও দুই হাজার জনকে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হবে।

এসময় খাগড়াছড়ি সদর ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, বাঘাইহাট ৫৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ওয়াসিউদ্দীন আহমেদ, সেক্টর সদর দপ্তরের স্টাফ অফিসার মেজর মো. মনিরুজ্জামান এবং অন্যান্য অফিসার, জেসিও ও বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।

ইফতার ও রাতের খাবার বিতরণকালে খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিজিবিএম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক’র নির্দেশনায় খাগড়াছড়ি সেক্টর নিজস্ব ইফতার পার্টি বাতিল করে দায়িত্বপূর্ণ এলাকার পাঁচ হাজার দুস্থ, গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আজ তিন হাজার জনের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ এপ্রিল আরও দুই হাজার জন দুস্থ, গরীব জনসাধারণের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হবে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দূর্যোগে বিজিবি সবসময় জনসাধারণের পাশে ছিল এবং থাকবে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে’

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে গণ-অভ্যুত্থানে আহত ৭ জুলাই যোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, ধরা পড়েছে ছোট জাতীয় মাছ

কাপ্তাইয়ে বন বিভাগের নান্দনিক স্থাপনা “আই লাভ ফরেস্ট” নজর কাড়ছে প্রকৃতি প্রেমীদের

কাপ্তাইয়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

বীর বাহাদুরকে বরণ করল বান্দরবানবাসী

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে রুমায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন দেশ সেরা সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য

খাগড়াছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিমে ৩২ শিক্ষার্থী পেল ৬ লক্ষ টাকার পুরস্কার

বৃহত্তর রাঙামাটি সমিতি (চট্টগ্রাম)’র ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: