রবিবার , ১১ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পানছড়িতে ১৪ কেজি গাঁজাসহ আটক ১

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
জুন ১১, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ

 

১৪ কেজি গাঁজাসহ অমর শান্তি চাকমা (৩৫) নামে একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটককৃত ব্যক্তি পানছড়ি উপজেলার হারুবিল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, সপ্তাহখানেক ধরে এই অভিযানের ফাঁদ তৈরী করে পুলিশ। একজন পুলিশ সদস্যকে গাঁজার ক্রেতা সাজিয়ে টোপ দেয়া হয়। পুলিশ সদস্যের কথা শুনে বিক্রেতারও দিন দিন আগ্রহ বাড়ে। রোববার রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের যুগেশ্বরপাড়ায় গাঁজার বেচাকেনার সিদ্ধান্ত হয়। যুগেশ্বপাড়া প্রত্যন্ত এলাকা হওয়ায় পানছড়ি থানা পুলিশকে তিনটি দলে ভাগ হয়ে যায়। ৩টি দল জমিতে, পাহাড়ের ঢালে ও দৃশ্যমান জায়গায় অবস্থান নেয়। গাঁজা বিক্রেতারাও টর্চের আলোতে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে গাঁজা নিয়ে আসা মাত্রই অমর শান্তি চাকমাকে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, পুরো একটা টিম একসপ্তাহ ধরে চেষ্টা করার পর গাঁজাসহ আসামিকে ধরতে সক্ষম হয়। আসামি অমর শান্তি চাকমাকে আদালতের মাধ্যমে বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন নানিয়ারচর বিএনপি নেতা কবির

মিনহাজ মুরশীদ ও হাবীব আজমকে লংগদুবাসীর সংবর্ধনা

মিথ্যা বলে ভোট নেয়ার দিন শেষ- বীর বাহাদুর

বায়ান্ন’র ভাষা আন্দোলনই স্বাধীন বাংলাদেশ সৃষ্টির সূতিকাগার-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

কক্সবাজারে জাগ্রত জালালাবাদ কার্যকরি কমিটির নেতৃত্বে ইব্রাহীম-রুবেল

আমরা সবাই হাদি হবো- শীর্ষক আলোচনা সভা রাঙামাটিতে অনুষ্ঠিত

দীঘিনালার কবাখালী বাজার পরিচালনা কমিটি গঠন

রাঙামাটি মেডিকেল কলেজে ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা: একাডেমিক কার্যক্রম ও হোস্টেল নিষিদ্ধ

এনএইচকিউ’র প্রতিনিধিদলের সাথে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের সৌজন্য স্বাক্ষাত

error: Content is protected !!
%d bloggers like this: