সোমবার , ১৩ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহবান দীপংকর তালুকদারের

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
নভেম্বর ১৩, ২০২৩ ১:১৮ অপরাহ্ণ

পাহাড়ে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগের নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার।

সোমবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলায় বেতবুনিয়া ইউনিয়নের সরকারের প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে স্কুল মাদ্রাসা সড়ক কালভার্টসহ ৮টি প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান উপলক্ষে বেতবুনিয়া গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত জন সমাবেশে এ আহবান জানান দীপংকর তালুকদার।

দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বেশী উন্নয়ন কর্মকান্ড হয় আওয়ামীলীগ সরকারের আমলে। আওয়ামীলীগের মত কোন সরকার এত উন্নয়ন কর্মকান্ড করতে পারেনি। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকার পার্বত্য চুক্তি সম্পাদন করে পাহাড়ে উন্নয়নের পথ খুলে যায়। তার আগে পাহাড় অন্ধকারে ছিল। আওয়ামী সরকার এ অন্ধকার দুর করে আলোর পথ দেখানো শুরু করে। সে আলোর পথে হাঁটছে পার্বত্য চট্টগ্রাম। এ আলোর পথ অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দিয়ে জযযুক্ত করে আবার ক্ষমতায় আনতে হবে।

দীপংকর তালুকদার আরো বলেন, বর্তমান সরকারের আমলে  সব দিক দিয়ে উন্নয়ন হয়েছে। তবে বিশ্বে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে দেশেও তার প্রভাব পড়েছে। এর কারণে সব দেশে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে। দেশে দ্রব্য মূল্য  নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।

বিশেষ অতিথি বক্তব্যে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন,আওয়ামী সরকার ক্ষমতায় আসায় পাহাড়ে পাহাড়ি বাঙালি সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হয়েছে। মসজিদ মন্দির গীর্জায় স্ব স্ব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে পারছে। এ সবই সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকারের কারণে।

কাউখালী উপজেলা চেয়ারম্যান সামশুদ্দোহা চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান অংক্যজ চৌধুরী, কাউখালি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসাপ্রু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ সমাবেশ

নির্মাণাধীন ভবনে ধসের ঘটনায় / খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহীসহ ৫ জনের বিরুদ্ধে শ্রমিকের মামলা 

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

গার্ড অব অনার দেয়া হল বীর মুক্তিযোদ্ধা আমান উল্লাহকে

পাহাড়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মরিয়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা এড.দীপেন দেওয়ান

কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গত ২ মাসে   রাজস্ব আয়  ২ কোটি ২৬ লাখ টাকা 

সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ডিএসইসির ফ্যামিলি ডে

চন্দনাইশে মরহুম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণীর স্মরণে জেয়াফত ও দোয়া মাহফিল

রাঙামাটি পৌর কলোনিতে দম্পতিকে গাছে বেঁধে মারধরকারী ৩ আসামি গ্রেফতার

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

error: Content is protected !!
%d bloggers like this: