বুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে ‘বই পাঠ উৎসব’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ২:৪১ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিটি(পুনাক)’র উদ্যোগে “বই পাঠ উৎসব” এর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২১ফেব্রুয়ারি) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স হাই স্কুল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বই পাঠ উৎসবের সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে পুলিশ সুপার মুক্তা ধর এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন লেডিস ক্লাবের সহ-সভানেত্রী ফারহানা চৌধুরী ও লেডিস ক্লাবের সভানেত্রী রাবেয়া চৌধুরী।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন,বইয়ের মধ্যে নিজেদেরকে নিমগ্ন রাখতে হবে। বই কখনো মানুষকে হতাশ করেনা। তোমাদের লক্ষ্যের চূড়ায় পৌঁছানোর জন্য, সাফল্য লাভের জন্য,সামনের দিকে এগিয়ে নেয়ার বই ভাষাগত দক্ষতা বাড়বে।

এছাড়াও অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের মাঝে বই পাঠের উপকারিতা,সুফলসহ বিভিন্ন ধরনের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী বই পাঠ উৎসব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন,সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান,সদর থানা’র অফিসার্স ইনচার্জ তানভীর হাসান,পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ,সদর থানার ওসি তদন্ত উৎপল বিশ্বাস,বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি জেলা কর্মকর্তা আজিম উদ্দীন-সহ অত্র প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরকল বরমা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগ নেতার গায়ের জোরে পাহাড় কেটে মানবশূণ্য এলাকায় রাস্তা নির্মাণ

আদিবাসীদের ঐতিহ্য সংস্কৃতি টিকিয়ে রাখতে পার্বত্য চুক্তি বাস্তবায়ন দরকার- সন্তু লারমা

মহালছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা / উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকাকে ভোট দেওয়ার আহবান

কাউখালী কচুঁখালী শানু বৌদ্ধ বিহারে দুুই দিনব্যাপী কঠিন চীবর দান সম্পন্ন 

পাহাড়ে ত্রিপুরাদের নবান্ন উৎসব শুরু

রামগড়ে দুর্নীতি প্রতিরোধ দিবসে আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত

‎রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ৬০ বছরের বৃদ্ধার মৃত্যু

বিএনপি ঐক্যবদ্ধ বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রয়েছে: প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপেন দেওয়ান

প্রতারণার ফাঁদ সোহেল রানার / কাপ্তাইয়ে গুপ্তধনের লোভ দেখিয়ে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: