সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির মানিকছড়িতে ১২২ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি টিপু শাহ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:২১ পূর্বাহ্ণ

 

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়িতে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রবিবার বিকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের প্রবেশ মূখ মানিকছড়ি চেকপোষ্টে ১২২ পিচ ইয়াবাসহ টিপু মো. শাহ (২১) নামের এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

টিপু শাহ রাঙামাটি শহরের মধ্যে একটি শক্তিশালী সিন্ডিকেট চক্রের সাথে জড়িত হয়ে জেলার বিভিন্ন জায়গায় ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে আগেও থানায় মামলা রয়েছে। টিপু শাহ’র বাবার নাম মো. হারুন আলী, গ্রাম –হলিতা কান্দা, থানা ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ। বর্তমানে রাঙামাটি শহরের রির্জাভ বাজার শহীদ আব্দুল আলী স্কুলের নিচে বাসা।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ মো. টিপু শাহকে ১২২ পিচ ইয়াবাসহ আটক করে। পরে তাকে মানিকছড়ি চেক পোষ্ট এলাকা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী এজাহার লিপিবদ্ধ করে তাকে কোতয়ালী থানায় মাদক মামলার আসামি হিসেবে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

ডিবি’র ওসি মানষ বড়ুয়া পাহাড়ের খবরকে জানান, টিপু শাহ দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ইয়াবা নিয়ে জেলার বিভিন্ন স্হানে ইয়াবা বিক্রি করতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে মানিকছড়ি এলাকা হতে মো. টিপু শাহকে ১২২পিচ ইয়াবাসহ আটক করে। ইয়াবার সিন্ডিকেট চক্র ধরতে টিপু শাহকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোতয়ালি থানায় নিয়ে যাওয়া হবে।

কোতয়ালি থানার ওসি মো.আলী জানান, জেলা ডিবি পুলিশ ১২২পিচ ইয়াবাসহ টিপু শাহ নামের এক যুবককে থানায় নিয়ে এসেছে। সোমবার সকালে এই আসামিকে কোর্টে চালান দেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেপিএম ৮২ ব্যাচের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ

রাজস্থলীতে হাতির শাবক উদ্ধার

চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের প্রতিবাদ পিসিসিপির

নগদ অর্থ সহায়তা পেলেন জুরাছড়ির গ্রামীণ নারীরা

রাঙামাটিতে এসএসসি পাসের হার-৭৭.৮৫%, জিপিএ-৫ বৃদ্ধি পেলেও কমেছে পাশের সংখ্যা

কাপ্তাই ও রাজস্থলী আ.লীগ, বিলাইছড়িতে জেএসএস প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

নানিয়াচরে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু 

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, চালু ১ ইউনিট: বিদ্যুৎ উৎপাদন ৪০ মেগাওয়াট

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ের ওয়াগ্গায় বিষু উৎসব পালিত

দ্বিতীয় ধাপে রাঙামাটির ৩ উপজেলায় শেষ মুহূর্তে জমজমাট প্রচারণা

error: Content is protected !!
%d bloggers like this: