সোমবার , ২৫ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে মাদ্রাসায় চাকরি না করেই সুপার পদে এমপিওভুক্ত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২৫, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

মাসুম আনসার মিনার, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের জমিদার পাড়া গ্রামের মনছুর আহমদের ছেলে। সুচতুর এবং দূর্দান্ত এই প্রতারক চাকরি না করেই নানা অনিয়ম ও দূর্নীতির আশ্রয় নিয়ে পেকুয়া উপজেলা সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা গ্রামে অবস্থিত পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার ৮ম গ্রেডের সুপার পদে চাকরিতে এমপিওভূক্ত হওয়ার খবরে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০১১ সালে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সহকারী মৌলভী পদে উত্তীর্ণ হয় মিনার। এরপর ২০/০৩/২০১৩ ইংরেজী তারিখে মহেশখালী উপজেলার শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সিদ্ধান্তক্রমে ইবতেদায়ী প্রধান পদে ২০১৩ ইংরেজীর ১ এপ্রিল যোগদান করেন। এরই মধ্যে বিগত ০৩/১০/২০২৫ ইংরেজী তারিখে পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসার সুপার পদে সাজানো নিয়োগ পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হন এবং উক্ত মাদ্রসায় ১৫/১০/২০১৫ ইংরেজী তারিখে সুপার পদে যোগদান করেন।

অনুসন্ধানে জানা গেছে, পেকুয়া আদর্শ মহিলা মাদ্রাসায় সুপার পদে যোগদান করার পর তার পূর্বের কর্মস্থল মহেশখালী শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ী প্রধানের পদ থেকে পদত্যাগ না করে ০১/১০/২০২২ ইংরেজী পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন এবং বেতনভাতাও উত্তোলন করেছেন।

অপরদিকে একই সাথে পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ১৫/১০/২০১৫ ইংরেজী তারিখে কাগজেপত্রে যোগদান দেখিয়ে ২০২২ ইংরেজী পর্যন্ত মাদ্রাসার সকল কাগজপত্রে হাজিরাসহ তার স্বাক্ষর রয়েছে। একই সময়ে মহেশখালী শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার হাজিরা খাতায়ও তার স্বাক্ষর রয়েছে। একই সাথে দুই প্রতিষ্টানে চাকরি করে মাদ্রাসার অধিদপ্তরের নিয়ম-নীতি লংঘন করার পরও ২০২২ সালে পেকুয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসায় ৮ম গ্রেডের সুপার পদে অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে মাসুম আনসার মিনারের চাকরি এমপিওভূক্ত করেছেন।

মহেশখালী শাপলাপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবু সুফিয়ান জানান, মাসুম আনসার মিনার বিগত ০১/১০/২০২২ ইংরেজী তারিখে নিজের শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে ইবতেদায়ী প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি এখানে ২৩/০৩/২০১৩ ইংরেজী থেকে ০১/১০/২০২২ ইংরেজী পর্যন্ত চাকরি করেছেন এবং হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে মাসুম আনসার মিনারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই জায়গায় চাকরি করেছি অসুবিধা কী। দুই জায়গা থেকে আর বেতন উত্তোলন করিনি। বিষয়টি অধিদপ্তরের সাথে তিনি সমন্বয় করেছেন বলেও জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে তৃতীয় লিঙ্গের শিলা হত্যায় গ্রেপ্তার ৪

বিলাইছড়িতে বিএনপি’র সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরাম গঠিত

নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে-অংসুই প্রু চৌধুরী

দায়িত্ব নিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন

কাপ্তাইয়ে ২ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

আওয়ামী লীগের হামলায় আহত শিক্ষার্থীর চিকিৎসায় ১ লাখ টাকা আর্থিক সহায়তা ওয়াদুদ ভূইয়ার

অধিকার ও সংগঠনের চেতনায় মহালছড়িতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংবর্ধিত হলেন জুরাছড়ি নারী ক্রিকেটাররা

রাঙামাটি পরিত্যক্ত চিড়িয়াখানায় শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন

error: Content is protected !!
%d bloggers like this: