মঙ্গলবার , ১৪ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে ভাষা টিকিয়ে রাখা সম্ভব-রাজা দেবাশীষ রায়

প্রতিবেদক
প্রদীপ চৌধুরী, খাগড়াছড়ি
মার্চ ১৪, ২০২৩ ৬:৫১ অপরাহ্ণ

চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় বলেছেন, চাকমা ভাষায় কবিতা, গল্প, সর্ট ফিল্ম, নাটক করে চাকমা ভাষার প্রচার ও প্রসার করা যেতে পারে। নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ ইতিমধ্যে চৌদ্দ হাজার শিক্ষার্থীদের চাকমা ভাষায় লেখা ও কথা বলা কোর্স সম্পন্ন করেছে। তারা চাকমা ভাষা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে|

এসময় তিনি বলেন, যেসব স্কুলে চাকমা ভাষার উপর বিষয় ভিত্তিক শিক্ষক নেই, সেখানে নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
মঙ্গলবার (১৪ মারচ) বিকেলে দীঘিনালা উপজেলার বানছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ’-এর উদ্যোগে গুণীজন সম্মাননা ও চাকমা কবিতার বইয়ের মোড়ক উন্মোচন উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ত্রিদীব চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চন্দ্র রঞ্জন চাকমা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জীতেন চাকমা, ,জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর চাকমা ভাষার লেখক সদস্য আনন্দ মোহন চাকমা, চাকমা ভাষার বিশেষজ্ঞ আর্যমিত্র চাকমা।
এছাড়া সভায় বক্তব্য রাখেন কাচালং সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক লালন কান্তি চাকমা এবং উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক যুবলক্ষ্মন চাকমা এবং দীঘিনালা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বাবু সুসময় চাকমা।
আবৃত্তিশিল্পী জেকি চাকমা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ’র পরিচালক ইনজেব চাকমা।
এসময় চাকমা ভাষায় গল্প ও কবিতা লিখে গুরুত্বপূর্ণ অবদান রাখায় লেখক মুকুন্দ তালুকদার এবং দেশের প্রখ্যাত চিত্রশিল্পী চুনীলাল দেওয়ানকে মরণোত্তর সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়|
সভার শুরুতে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউ ‘র শিল্পীদের অংশগ্রহণে গীতিনৃত্যনাট্য ‘রাধামন ধনপুদি’ পরিবেশন করা হয়।
পরে নোয়ারাম চাঙমা সাহিত্য সংসদ’র সভাপতি পদে সুপায়ন চাকমা, সহ সভাপতি পদে ধর্ম বিকাশ চাকমা এবং পাভেল চাকমাকে সাধারণ সম্পাদককরে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাইপ লাইনে ফাটল : ৩ দিন ধরে কেপিএমে পানি সরবরাহ বন্ধ

কাপ্তাইয়ের রাইখালীতে ভিজিএফ চাল পেলেন ১৪০০ জন

কাপ্তাই হ্রদে পানিবন্দি মানুষের পাশে জেলা জামায়াত

বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন রাঙামাটির শিক্ষা ক্যাডাররা

পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

বিচারের বাণী নীরবে কাঁদছে! / ২৮বছর পরও হয়নি ৩৫ কাঠুরিয়া হত্যার বিচার

কাপ্তাইয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভূমি কমিশনের বৈঠক স্থগিত করায় রাঙামাটিতে হরতাল প্রত্যাহার

দীঘিনালায় সেনাবাহিনীসহ যৌথ অভিযানে ৪৯৮ ফুট অবৈধ কাঠ জব্দ

সাজেকে বৈসুক উপলক্ষে নৃগোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর অর্থ সহায়তা

error: Content is protected !!
%d bloggers like this: