শনিবার , ১১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের নির্বাচনী গণসংযোগ

প্রতিবেদক
আরিফুল হক মাহবুব, কাউখালী, রাঙামাটি।
অক্টোবর ১১, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দিনভর কাউখালীর নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করেছেন রাঙামাটি ২৯৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ।

আজ শনিবার সকাল ৯টায় অর্ধশতাধীক মোটর সাইকেল ও ট্রাক পিকাপ নিয়ে দলের নেতা কর্মীরা ঘগড়া টেক্সটাইলের সামনে জড়ো হয়ে প্রধান অতিথিকে ফুলেল শুভেচছা জানায়।

দিনের শুরুতে আনুষ্ঠানিকভাবে ঘাগড়া বাজারে প্রচারনা শেষ করে উপজেলার বেতবুনিয়া, নতুনপাড়া, গোদারপাড়, সুগারমিল আদর্শগ্রাম, নাইল্যাছড়ি ও ছোট ডলু এলাকার প্রত্যন্ত এলাকা দিয়ে ১ম পর্ব শেষ করেন। দুপুরের ঘন্টা খানেক বিরতির পর কাউখালী উপজেলা সদরে প্রচারণা শুরু করেন।

২য় পর্বে কাশখালী, ঘিলাছড়ি হয়ে উপজেলা সদরে নির্বাচনী প্রচারণা শেষে কাউখালী প্রেসক্লাব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে এড. মূখতার আহমেদ বলেন, ২৪ গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে জুলাই সনদ বাস্তবায়ন এবং তরুণ প্রজন্মের আকাঙ্খাকে কাজে লাগাতে না পারলে জাতী হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। তাই আগামী নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে দাড়ি পাল্লা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি ২৯৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মুখতার আহমেদ, রাঙামাটি পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, সেক্রেটারী ডাঃ মোঃ ইকবাল হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবির সেলাইমেশিন ও ঢেউটিন বিতরণ

২০ সেপ্টেম্বর সহিংসতার ঘটনায় সোয়া ৯ কোটি টাকার ক্ষতি

কাপ্তাইয়ে মাদক বিরোধী অভিযানে চার মামলায় জরিমানা আদায়

৮ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের

জাতীয় শিশু দিবসে জাতির পিতার ম্যুরালে কাপ্তাই পুলিশের শ্রদ্ধা জ্ঞাপন 

৬ মাসের সাজাপ্রাপ্ত কয়েদীর মৃত্যু বান্দরবানে

কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার কমিটির গঠনতন্ত্র হস্তান্তর

আর্ন্তজাতিক বন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

আনসার-ভিডিপি ক্লাবে মহালছড়ি জোনের উপহার প্রদান

নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বিঝু উদযাপন ঘিরে অর্থ সহায়তা দিয়েছে দীঘিনালা জোন

error: Content is protected !!
%d bloggers like this: