রবিবার , ২১ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ

 

আজ ২১ এপ্রিল ২০২৪ খ্রি. রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

এসময় পুলিশ সুপার প্যারেড পরিদর্শন করেন এবং মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

এসময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার  বলেন, মাস্টার প্যারেড হচ্ছে জেলা পুলিশ সদস্যদের প্রদর্শনী। একটা বাহিনী কতটা সু-শৃঙ্খল এবং চৌকস তা এই প্যারেডের মাধ্যমে ফুটে উঠে। এজন্য সকলের শারীরিক ফিটনেস এবং মানসিক বিকাশের জন্য নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই।

তিনি বলেন, মানুষকে সর্বোচ্চ সেবার মাধ্যমে নিজেকে গর্বিত পুলিশ সদস্য হিসেবে গড়ে তুলতে হবে। যেকোন সংকট মোকাবেলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সু-শৃঙ্খল ভাবে কাজ করতে হবে।

এসময় পুলিশ সুপার, জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা, নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মুঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে রাঙ্গামাটি জেলা পুলিশ সদস্যদের ৮টি কন্টিনজেন্ট পুলিশ সুপারকে অভিবাদন জানানোর মাধ্যমে প্যারেড মাঠ ত্যাগ করে।

পরে পুলিশ সুপার রাঙ্গামাটি জেলা পুলিশের যানবাহন শাখা পরিদর্শন করেন এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবির লিফলেট বিতরণ

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে সড়ক ও নৌ-পরিবহন মালিকদের স্মারকলিপি

রাঙামাটি হাসপাতালে দুই জরায়ু বিশিষ্ট এক রোগীর সফল অপারেশন

জাতীয় যুব দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে

লংগদুতে দুই বোটের মুখোমুখী সংঘর্ষ; দুই শিক্ষার্থী নিখোঁজ ২ আহত ৭

বিলাইছড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ১ মাসের ত্রাণসামগ্রী বিতরণ করলো দেবতিষ্য ভিক্ষু

রাঙামাটিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং

এক কিলোমিটার দূরেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তবুও বিদ্যুৎ বঞ্চিত কলাবুনিয়াবাসী

বাঘাইছড়িতে খোলা বাজারে চাল বিক্রি শুরু

error: Content is protected !!
%d bloggers like this: