শুক্রবার , ২ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাংবাদিক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, দীঘিনালা, খাগড়াছড়ি
আগস্ট ২, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

প্রয়াত সাংবাদিক, দৈনিক প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি (সাবেক) ও পাহাড়ের আলোচিত সাংবাদিক ও সংগঠক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগষ্ট (শুক্রবার) সকাল ১১টায় দীঘিনালা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মল্লিক, প্রেসক্লাব সদস্য সোহেল রানা, আল-আমিন, আক্তার হোসেন, মহাসিন মিয়া সহ প্রয়াত পলাশ বড়ুয়ার বন্ধু মহলের অনেকেই।

সভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়া ছিলেন, পাহাড়ের আলোচিত সাংবাদিক, লেখক ও সামাজিক সংগঠক। তার লেখনীতে উঠে এসেছে এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা। পলাশ বড়ুয়া ছিলেন, দীঘিনালা-খাগড়াছড়ি সহ পাহাড়ের সাংবাদিকতার গৌরব। তাছাড়াও শত শত তরুণ-তরুণীদের দেখিয়েছেন সম্ভাবনা।

স্মরণ ও সভা শেষে প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার আত্মার শান্তি কামনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, দুই সন্তান ও ছোট ভাই সহ প্রয়াত সাংবাদিক পলাশ বড়ুয়ার সহধর্মিণী উর্মি বড়ুয়া, বন্ধু মহল ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ। সভায় পলাশ বড়ুয়ার সহধর্মিণী উর্মি বড়ুয়া অস্রুশিক্ত হয়ে বর্ণনা করেন দু’টি সন্তান নিয়ে তার মানবেতর জীবনযাপনের কথা।

উল্লেখ্য, গতবছরের ২ আগষ্ট হিটস্ট্রোক হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাহাড়ের আলোচিত প্রথম আলোর সাংবাদিক পলাশ বড়ুয়া।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় রাঙামাটির নৃত্য শিল্পীর মৃত্যু

কঠোর দারিদ্র্যকে পেছনে ফেলে লিচুবাগান থেকে আমেরিকা: স্বপ্নজয়ী নারী প্রিয়া চৌধুরী

কাপ্তাই হ্রদের পানি ধীরগতিতে কমায় ব্যাহত হতে পারে বোরো মৌসুমে ধান চাষ

রাঙামাটিতে বন্যপ্রাণী অভয়ারণ্যের ব্যবস্থাপনা পরিকল্পনা প্রনয়ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের অভিযানে দুই মোটরসাইকেলসহ ধরা পড়ল চোর

বাঙ্গাল হালিয়ায় খেমাচারা মহাথের আচারিয়া গুরুপূজা অনুষ্ঠিত

রাজস্থলীতে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার ঝাউবাগান থেকে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

সালিশে মারধরের ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইউপি সদস্য

error: Content is protected !!
%d bloggers like this: