রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৩:২০ অপরাহ্ণ

 

ঝুলন দত্ত, কাপ্তাই।

আগামী ২৬ ফেব্রুয়ারী গণটিকা কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পাদনের লক্ষ্যে কাপ্তাই উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভা রবিবার সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অনুষ্ঠিত হয়।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি, করোনা প্রতিরোধ কমিটির সদস্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন।

এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিচ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা সহ কমিটির সদস্যরা উপস্হিত ছিলেন।

সভায় আগামী ২৬ ফেব্রুয়ারি গণটিকার ১ম ডোজ প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, আগামী ২৬ ফেব্রুয়ারি কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নের নির্দিষ্ট কেন্দ্রসমূহে ১৭ বছর বয়সের উর্ধ্বে সকল নাগরিকদের করোনার ১ম ডোজ টিকা প্রদান করা হবে। ১২-১৭ বছর বয়সী যারা এখনো টিকা নেন নি তাদের আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ফাইজার টিকা প্রদান করা হবে।

উল্লেখ্য যে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ফেব্রুয়ারির পরে আর কোন প্রথম ডোজ টিকা প্রদান করা হবে না। তাই কাপ্তাই উপজেলায় বসবাসকারী সকল নাগরিকদের উক্ত সময়ের মধ্যে নিজেদের টিকা গ্রহণ করে নাগরিক সুবিধা প্রাপ্তি নিশ্চিত করার জন্য সভায় অনুরোধ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ভূমি ও গৃহহীন আরো ৪৩৯ টি পরিবার ঘর পাচ্ছে

বিলাইছড়ির আরও ২টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছালো হেলিকপ্টারে

সীতাকুন্ডে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর মধ্যে ২ জনের বাড়ি রাঙামাটিতে

লংগদুর ধর্ষক শিক্ষক আব্দুর রহিমকে স্কুল থেকে স্থায়ী বহিষ্কারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

লংগদুতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

নির্ধারণ হলো নানিয়ারচর সড়কের ভাড়া

কাপ্তাইয়ে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় 

খাগড়াছড়ির ধর্ষণের ঘটনায় রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঈদগাঁওয়ে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন শহিদুল আলম বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: