বৃহস্পতিবার , ১৫ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ১৫, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১৫আগষ্ট) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে  বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে পরে উপজেলা সদরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সম্পাদক মায়া রাম তনচংগ্যা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কাপ্তাই উপজেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্র দল কাপ্তাই উপজেলা শাখার আহবায়ক সেকান্দর আলি রাসেল, কর্ণফুলী কলেজ ছাত্র দলের সদস্য সচিব আকাশ প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুভ জম্মদিন উপলক্ষে কাপ্তাইবাসী সহ দেশবাসী কে শুভেচ্ছা জানান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এসময় বক্তারা আরও বলেন, সংখ্যালঘু হিন্দু ভাইদের মন্দির সহ বাড়ী ঘরে কোন রকম দুষ্কৃতিকারীদের হামলা শিকার না হয় সবাইকে সজাগ থাকতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় নেতার ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার অভিযান, ৩ দোকানে জরিমানা

পার্বত্যাঞ্চলে সোলার প্যানেল বিতরণে দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ পার্বত্য মন্ত্রীর

পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

রাঙামাটি বাইতুশ শরফ মাদ্রাসা থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেন তাজরিয়ান

রাঙামাটিতে ব্যস্ততম সড়কের পাশে টিসিবি পণ্য বিক্রয়: ভোগান্তিতে ক্রেতারা

বাঘাইছড়িতে র‍্যালি ও আলোচনায় মহান মে দিবস পালিত

কাপ্তাই মসজিদভিত্তিক শিশু গণশিক্ষার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ 

মেরামতের ৩ দিনের মাথায় ফের ভাঙলো কাঁচালং সেতু, যানচলাচলে ভোগান্তি 

রাজস্থলীতে বিশ্ব খাদ্য দিবসে কৃষকদের মাঝে আলুর বীজ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: