রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে জোন কমান্ডার’স স্কলারশিপে অংশ নিল ৫৪৮ শিক্ষার্থী

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ২৪, ২০২৪ ১০:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই ৫৬ ইস্ট বেঙ্গল এর উদ্যোগে ঐতিহ্যবাহী কাপ্তাইয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশু নিকেতন স্কুলের পরিচালনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  শনিবার( ২৩ নভেম্বর) সকাল ১০টা  হতে ১১টা পর্যন্ত শিশু নিকেতন স্কুলে অনুষ্ঠিত হলো জোন কমাণ্ডার’স স্কলারশিপ – ২০২৪। এতে সর্বমোট ৫ শত ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন বলে জানান কাপ্তাই শিশু নিকেতন এর অধ্যক্ষ রেহানা আক্তার।

তিনি আরোও বলেন, এই স্কলারশিপ পরীক্ষায় তৃতীয় হতে ৫ম শ্রেণী ক বিভাগে ২ শত ৫০ জন  এবং ৬ষ্ট হতে ৮ম শ্রেণী খ বিভাগে ২ শত ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।  সাধারণ ও ট্যালেন্টপুলে দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে বলে অধ্যক্ষ জানান।

কাপ্তাই উপজেলা সহ আশেপাশের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষার্থীরা এই জোন কমান্ডার’ স স্কলারশিপ পরীক্ষায় অংশ নেন। এইসময় পরীক্ষা কেন্দ্রের বাহিরে অবস্থানরত অভিভাবকরা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এই আয়োজন সত্যিই প্রশংসারযোগ্য, আমরা আশা করছি এই উদ্যোগ অব্যাহত থাকবে।

এদিকে সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল নুর উল্লাহ জুয়েল পিএসসি’ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, কাপ্তাইয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য এবং প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এই স্কলারশিপ পরীক্ষার আয়োজন। এসময় জোনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিৎমরম ইসলামীয়া স: প্রা: বিদ‍্যালয়ে এসএমসি সভাপতি হলেন রফিক

জাতীয় শিশু দিবসে কাপ্তাই  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন 

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

তৃতীয় ধাপে বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলা নির্বাচন ২৯ মে

রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দয়ালকৃষ্ণ চাকমার চিকিৎসার খবর নিলেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা

কাল থেকে পাহাড়ে প্রাণের উৎসব বৈসাবি শুরু / খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ

চন্দ্রঘোনা ফেরিঘাটের পাটাতন ডুবে দুর্ভোগ, বন্ধ হতে পারে ফেরি

বাঘাইছড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জামায়াতের এমপি প্রার্থীর সাথে পৌর দায়িত্বশীলদের মতবিনিময়

error: Content is protected !!
%d bloggers like this: