শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঙ্গালহালিয়াতে সড়ক দূর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত: আহত ৫

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ২৯, ২০২৪ ২:১৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলার চন্দ্রঘোনা- বাঙালহালিয়া সড়কের রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয় হতে আসা পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী  সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ শিক্ষার্থী নিহত এবং ৫ জন আহত হয়েছে।

নিহত সিএনজি যাত্রী পাইমে মারমা বান্দরবান জেলার সদর উপজেলার বালাঘাটা ঘোয়াইংগ্যা পাড়ার ক্য চিং নু মারমার মেয়ে। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার রাঙ্গুনিয়া কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারে অধ্যয়নরত আছেন বলে জানা গেছে তাঁর ব্যবহৃত ব্যাগ হতে আইডি কার্ড সনাক্ত করে।

এদিকে এই ঘটনায় আহত ৪ জন যাত্রী এবং সিএনজি চালককে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়ায় তাদের পরিচয় সনাক্ত করা যায় নাই।

শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে এই দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

ওসি  আরোও জানান, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের পুলিশ ক্যাম্প সড়ক সংলগ্ন ডাকবাংলা পাড়া এলাকায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫- ৫০০৬) ও  বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনা  ফেরিঘাটের দিকে যাওয়া সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১জন নিহত এবং ৫ জন আহত হয়। সিএনজিতে থাকা ৪ জন আহত যাত্রী এবং চালককে  উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে  পাঠানো হয়েছে।

পুলিশ জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হয়েছে এবং পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

এদিকে বাসের চালক, হেলপার, ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আনা হয়েছে বলে ওসি জানান। এছাড়া দূর্ঘটনাকবলিত, সিএনজি থানা হেফাজতে আছে বলে জানান ওসি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জোন সদর দপ্তরে মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

রাজস্থলীতে সীমান্ত সড়ক প্রকল্পের ভূমি অধিগ্রহণ: ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের চেক বিতরণ

বন্যার্তদের মাঝে বিনামূল্যে খাদ্য, চিকিৎসা ও ঔষুধ বিতরণ ৫৪ বিজিবি ব্যাটলিয়ন’র

আন্দোলন গড়ে তুলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে- সাধুরাম ত্রিপুরা

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি সম্মেলন হচ্ছে ১৭ মে

১২ ডিসেম্বর রাঙামাটি জেলায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৮১ হাজার ২২৪ শিশু

ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি?

কাপ্তাই হ্রদের পানি ধীরগতিতে কমায় ব্যাহত হতে পারে বোরো মৌসুমে ধান চাষ

পশুর চামড়া আমাদের জাতীয় সম্পদ, এ সম্পদ সুরক্ষায় করি সকলে শপথ

গুম ও হত্যার বিচার দাবিতে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: