বুধবার , ১২ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সরকারি ১০ টন চালসহ কাপ্তাই হ্রদে নৌকা ডুবি

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১২, ২০২৩ ৩:৫২ অপরাহ্ণ

সরকারি ১০ টন ৩৭ কেজি চাউলসহ কাপ্তাই হ্রদে ডুবে গেছে একটি ইঞ্জিন চালিত দেশী নৌকা।

ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের ভিজিএফ কর্মসূচীর অংশ হিসেবে এসব চাউল উপজেলার দুরছড়ি খাদ্য গোডাউন থেকে ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান উত্তলন করে আমতলী নেয়ার পথে দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণের ভিজিএফ কর্মসূচীর অংশ হিসেবে এসব চাউল উপজেলার দুরছড়ি খাদ্য গোডাউন থেকে আমতলী নেয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পানির নিচে ডুবন্ত অবস্থায় থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে বোটের তলা ফেটে গিয়ে নৌকাটি পানিতে ডুবে যায়।

নৌকা ডুবে সব চাউল ভিজে নষ্ট হয়ে গেছে। স্থানীয়দের সহায়তায় চাল উদ্ধারের চেষ্টা চলছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: