শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাংবাদিক মকছুদ আহমেদের মৃত্যুতে রাঙামাটি জেলা পরিষদের শোক

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

পার্বত্যাঞ্চলের সংবাদপত্র ও সাংবাদিকতার অনন্য-উজ্জ্বল আলোকবর্তিকা আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন রাঙিামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ৯টার দিকেরা ঙামাটি প্রেসক্লাব প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে  সকাল ১০টায় শহিদ আবদুস শুক্কুর স্টেডিয়ামে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিবেদিত ছিলেন। তিনি ১৯৭৯ সালে সাপ্তাহিক বনভূমি এবং ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে আমৃত্যূ সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করেন। এছাড়াও, তিনি দৈনিক ইত্তেফাকের রাঙামাটি প্রতিনিধি হিসেবে সূদীর্ঘকাল দায়িত্ব পালন করেন এবং রাঙামাটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

শোকবার্তায় মো. হাবীব আজম মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, ‘মহান আল্লাহ তায়ালা তার জীবনের সব নেক আমল কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন!

উল্লেখ্য, গতকাল রাত ৯টার দিকে রাঙামাটি শহরের নিজ বাসায় তিনি স্ট্রোক করেন। জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৯টায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

রামগড়ে মদ খেয়ে মাতলামি, দুই মাতালের কারাদণ্ড ও জরিমানা

চট্টগ্রাম বিভাগের সেরা এটিও আশীষ কুমার আচার্য্য

দেশে-বিদেশে মানবতার ফেরিওয়ালা শামসুল আলম মানবিক ফাউন্ডেশন

কাপ্তাই লেকের ১৬ জলকপাট আবার খুলে পানি নিষ্কাশন

দেশ সেরা এটিও কাপ্তাইয়ের আশীষ কুমার আচার্য্য

বাঙ্গাল হালিয়ায় খেমাচারা মহাথের আচারিয়া গুরুপূজা অনুষ্ঠিত

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন অমর কুমার দে

কাচালং সরকারি ডিগ্রী কলেজে নববর্ষ উদযাপন নানা আয়োজনে

কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

error: Content is protected !!
%d bloggers like this: