মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাংবাদিকদের মিলনমেলায় রঙিন ডিএসইসির ফ্যামিলি ডে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ৮, ২০২৫ ৮:৫৪ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন ফ্যামিলি ডে ২০২৫। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।

ডিএসইসি সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ফ্যামিলি ডে-এর আহ্বায়ক, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।

সকালের নাস্তা দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সারাদিনব্যাপী ডিএসইসি সদস্য ও তাদের পরিবারবর্গের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে।

 

র‌্যাফেল ড্র ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালইডি-এর সৌজন্যে ছিল একটি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল ঢাকা-ব্যাংকক-ঢাকা যুগল প্লেন টিকিট। এছাড়াও ছিল ঢাকা-কক্সবাজার-ঢাকা প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের হেলিকপ্টার রাইড টিকিট।

পুরস্কার বিজয়ীদের হাতে প্রথম পুরস্কারটি তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ, এবং দ্বিতীয় পুরস্কারটি প্রদান করেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট ব্র্যান্ডসমূহ। তাদের মধ্যে ছিল গ্রী স্টার, মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরএকে সিরামিকস এবং ইগলু আইসক্রিম, খন্দকার টি।

ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ নয়, বরং এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পারিবারিক বন্ধন ও সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজির অভিযোগ তোলা বিএনপি নেতা সেই ইসমাইলকে বহিষ্কারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ

রামগড়ে বিনা উদ্ভাবিত আমন ধান বিষয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ

জুরাছড়িতে স্বাস্থ্য বিভাগের ডাক্তার ও কর্মচারীর বিদায় সংবর্ধনা

কাপ্তাই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কেন্দ্রে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রামেকে দরপত্র ছিনতাই ঘটনায় আরও একজন গ্রেফতার

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাঙামাটি শহরে অবৈধ যানবাহনে পুলিশের অভিযান

কুতুবদিয়ায় ৩ দশকেও হয়নি টেকসই বেড়িবাঁধ

খাগড়াছড়িতে পুলিশ নারী কল্যাণ সমিতির ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

জুরাছড়িতে মিনা দিবস পালিত 

error: Content is protected !!
%d bloggers like this: