বুধবার , ৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে উদ্ধার বন বিভাগের জমিতে বৃক্ষরোপণের উদ্যোগ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৯, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফু্লছড়ি রেঞ্জে উদ্ধার হওয়া ৮০ শতক জমি দখলমুক্ত করে বৃক্ষরোপণ করা হচ্ছে। বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী বনবিটের পশ্চিম গজালিয়া নামক এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী বন সংরক্ষক ও ফু্লছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান।

এসময় নাপিতখালী বনবিট কর্মকর্তা জুয়েল চৌধুরী, এফজি হাসান আলী, শাখাওয়াত, মোঃ হাসান, হেডম্যান মোহাম্মদ শফি আলম, ভিলেজার সাবেক মেম্বার জসিম উদ্দিন,  মোকতার হোসেন, নুরুল হক, কালু, শুক্কুর ও হেলাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বনবিভাগ সুত্রে জানায়,কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেনের নির্দেশনায়, এসিএফ শীতল পালের সহযোগিতায় ফুলছড়ি রেঞ্জের অধীনে নাপিতখালী বিট এলাকার সংরক্ষিত বনের প্রায় ৮০ শতক জমি গত ৭ মে বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। বুধবার বন বিভাগ প্রায় অর্ধশতাধিক শ্রমিক নিয়ে ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ঔষধি  ও বিলুপ্ত প্রজাতির গাছের চারা রোপন শুরু করে।

নাপিতখালী বিট কর্মকর্তা জুয়েল চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে জমি গুলো অবৈধ দখলে ছিল এ গুলো গেজেট ভূক্ত সংরক্ষিত বনের জমি। এই জমিতে বন অধিদপ্তরের নির্দেশনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নের কাজ শুরু করা হয়েছে। সংরক্ষিত বনভূমি উদ্ধার করে বনায়নের এ কাজ চলমান থাকবে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা রাশিক আহসান বলেন, বন বিভাগের অভিযানে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন বনজ ও ফলজের চারা রোপণ করা হচ্ছে। এ ধরনের উদ্যোগ অব্যহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে বিশ্ব হাত ধোঁয়া ও ডিম দিবস পালন

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন 

রাবিপ্রবিতে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন

পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্র করায় ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

বিলাইছড়িতে জাতীয় ভোটার দিবস পালিত

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা ইউনিয়ন

রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি কোতোয়ালীর আরিফুল আমীন

গাজায় চলমান নৃশংসতম গণহত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে ছাত্রদলের বিক্ষোভ

উন্নয়ন বোর্ডের উন্নয়ন বরাদ্দ কমিয়ে দেওয়া হবে-পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটি সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: