শনিবার , ২৩ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৩, ২০২৫ ৯:৩৫ অপরাহ্ণ

দ্বিতীয় বারের মতো বন্ধ করে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিক) ১৬টি জলকপাট।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, ভারী বৃষ্টিপাত না থাকায় কাপ্তাই লেকের পানির উচ্চতা কমতে থাকায় আজ শনিবার (২৩ আগস্ট) বিকেলে ৫ টায় কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। এসময় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.১৫ ফুট মীনস সি লেভেল।

প্রসঙ্গত: হঠাৎ করে গত কয়েকদিন ধরে কাপ্তাই লেকের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মুহূর্তে মুহূর্তে লেকের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অথাৎ বিপৎসীমার উপর অতিক্রম করায় ফের দ্বিতীয় বারের মতো গত বুধবার (২০ আগস্ট) রাত ৮ টায় কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে করে কাপ্তাই লেক হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হয়েছিল।

এর আগে গত জুলাই মাসের শেষে এবং আগস্ট  মাসের শুরুতে কাপ্তাই লেক তীরবর্তী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপৎসীমার উপর অতিক্রম করায় অর্থাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে প্রথমবারের মতো কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল। অবশেষে পানি ছাড়ার  ৭ দিন পর লেকে পানির উচ্চতা কমে আসায় গত ১২ আগস্ট সকাল ৯ টায়  বন্ধ করে দেওয়া হয়েছিল রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তৃতীয় ধাপে বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলা নির্বাচন ২৯ মে

বন্যার্তদের মাঝে বিনামূল্যে খাদ্য, চিকিৎসা ও ঔষুধ বিতরণ ৫৪ বিজিবি ব্যাটলিয়ন’র

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালকের মৃত্যুবার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণ ও প্রার্থনা সভা 

জুরাছড়িতে তামাক নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা

জেলা পরিষদ পুনর্গঠনে ৪ উপজেলা প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে স্মারকলিপি

হাতি থেকে সুরক্ষায় কাপ্তাই বন বিভাগের সতর্কতামূলক কার্যক্রম

জুরাছড়িতে যক্ষা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আলোচনা সভা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষাবৃত্তির বৈষম্যর প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন

মামুন হত্যাকান্ড: দীঘিনালা পাহাড়ি বাঙালি সংঘর্ষ, বাড়িঘরে ও দোকানপাটে আগুন দিলো কারা?

অবৈধ অস্ত্রধারীদের কাজ আতংক তৈরী করে ত্রাস সৃষ্টি করা- দীপংকর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: