শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়ন যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ৫নং ও ৬নং ওয়ার্ড যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা বিএনপির অফিসে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা ২নং গাইন্দ্যা ইউনিয়নের যুবদলের কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি, আরো উপস্থিত ছিলেন ২নং গাইনদা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর, ইউনিয় যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রুবেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি ঐতিহ্যবাহী সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদলের ভূমিকা সর্বাধিক। বর্তমান সরকারের দমন–পীড়ন, গ্রেপ্তার–নির্যাতন উপেক্ষা করে রাজপথে আন্দোলন সংগ্রামে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

কর্মীসভায় বক্তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে যুবদলকে আরও সংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। তারা বলেন, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে গণতান্ত্রিক পথে ফেরাতে যুবদলই হবে অগ্রভাগের সৈনিক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটির সরকারী ১৫ মেট্রিক টন চালসহ ট্রাক চালক চট্টগ্রামে আটক

বাঙ্গালহালিয়াতে ওয়াগ্যাইপোওয়ে উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন

চকরিয়া জমজম হাসপাতাল পিএলসি’র সকল বিবাদ অবসান

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট চালু রয়েছে 

গুম, খুন, লুটপাটের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

‎রাঙামাটিতে ওএমএস কার্যক্রম মনিটরিং: বরাদ্দ বাড়ানোর দাবি ভোক্তাদের

রাজস্থলীতে বিদ্যালয়ের পানির কল চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শ্বাশুড়িসহ নিহত তিন

মহালছড়ির প্রান্তিক কৃষকেরা পেলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ ও রাসায়নিক সার

মাদকদব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে ৭ বিজিবি’র সভা

error: Content is protected !!
%d bloggers like this: