জুরাছড়ি উপজেলা দুজন জোন অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি জোন অধিনায়ককে বদলীজনিত বিদায় এবং লেঃ কর্ণেল মোঃ শাহরিয়ার আলম, পিএসসি নবাগত জোন অধিনায়ক কে বরণ করা হয়।
ডাঃ অনন্যা চাকমা সভাপতিত্বে, নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহরিয়ার আলম পিএসসি বলেন,জুরাছড়ি উপজেলার একটি শান্তিপূর্ণ উপজেলা। এ সুনাম কে অক্ষুন্ন রেখে আগামীতে যাহাতে জুরাছড়ি উপজেলাকে এগিয়ে নেওয়ার সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি বলেন, যতদিন জুরাছড়ি জোনে দায়িত্ব পালন করে ছিলাম ততদিন পর্যন্ত শান্তি সম্প্রতি বজায় রেখে এলাকার জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ হয়েছিল। যতটুকু সম্ভব এলাকার জনগণকে উপকার করার চেষ্টা করেছি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অনিল বরণ চাকমা সহ সরকারি বেসরকারি কর্মকর্তা,চেয়ারম্যান, হেডম্যান, কার্বারী, ব্যবসায়ী এবং রাজনৈতিক দলের প্রতিনিধি বৃন্দ।


















