বুধবার , ২৭ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৭, ২০২২ ১:১০ অপরাহ্ণ

 

দেশের একমাত্র জল বিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে তীব্র পানির সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। অনাবৃষ্টি এবং প্রচন্ড তাপদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার ফলে এই সংকট দেখা দিয়েছে ।

এদিকে পানি কমে যাওয়ায় ফলে শুধু মাত্র বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে না, কাপ্তাই হ্রদের উপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া হ্রদের সাথে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার সাথে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এটিএম আবদুজ্জাহের এর সাথে বুধবার সকাল ১০ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব ক’টি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ম পর্যায়ে ঠেকেছে।

তিনি জানান, কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে বর্তমানে ৩ নম্বর ও ৫ নং ইউনিট চালু রয়েছে। বুধবার সকাল ৯ টা পর্যন্ত ৩ নং ইউনিট হতে ২৯ মেগাওয়াট এবং ৫ নং ইউনিট হতে ৩০ মেগাওয়াট সহ সর্বমোট ৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি জানান, এই কেন্দ্রের ৫টি ইউনিটে দৈনিক ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। বর্তমানে পূর্নবাসনের জন্য ১ নং ইউনিট বন্ধ রাখা হয়েছে এবং পানির তীব্র সংকটে ২ ও ৪ নং ইউনিট বন্ধ রাখা হয়েছে।

এদিকে বুধবার( ২৭ এপ্রিল ) সকাল ৯ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীদের সাথে কথা বলে জানা যায়, রুলকার্ভ অনুযায়ী এসময় হ্রদে পানি থাকার কথা ৮২.৮০ ফিট এমএসএল (মীন সী লেভেল) কিন্তু বর্তমানে পানি আছে ৭৬.৯৪ ফিট এমএসএল। কাপ্তাই লেকে পানির ধারন ক্ষমতা ১০৯ ফিট এমএসএল।

পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এই সংকট হতে উত্তরণ সম্ভব নয় বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিজস্বতা সংকটে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙামাটি জেলা পরিষদ

কাপ্তাই সেনা জোন কর্তৃক গরিব দু:স্থদের চিকিৎসা সহায়তা প্রদান

খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

বাঘাইছড়িতে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে লিগ্যাল এইড অফিসের মতবিনিময়

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে ২ আ.লীগ নেতা গ্রেফতার

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাইয়ে বন বিভাগের উঠান বৈঠক

ঈদগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ২০৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

বাঘাইছড়িতে ইজারা নিয়ন্ত্রণে নিতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৪

error: Content is protected !!
%d bloggers like this: