সোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১:৪১ অপরাহ্ণ

 

খাগড়াছড়ির আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে গত ৩সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় প্রথম পৃষ্ঠায় খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা’র বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রকাশিত ষড়যন্ত্রমূলক সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন।

৪সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন,জাতীয় সংসদ নির্বাচন এলেই রফিকুল আলম, জাহেদুল আলম ও আওয়ামী লীগ বিরোধী দলের লোকেরা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ও অপ-প্রচারে তৎপর হয়ে উঠেন।

এবারও দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়িতে আওয়ামী লীগের জনপ্রিয়তাকে বিভ্রান্ত করতে এই সংবাদটিও সেই অপচেষ্টারই অংশ।

তারা খাগড়াছড়ির সাংবাদিকদের প্রভাবিত করতে না পেরে বিভিন্ন পত্রিকা অফিসে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশের পথ বেছে নিয়েছে।

এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সহ-সভাপতি মনির হোসেন খান,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শানে আলম,জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, জেলা আইনজীবি সমিতি’র সভাপতি এড. আশুতোষ চাকমা,দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দীঘিনালা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মো: কাশেম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ’র সাবেক কমান্ডার রইস উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শানে আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমসহ জেলা আওয়ামী লীগ’র সকল নির্বাহী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সা. সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি- সা. সম্পাদক, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সা. সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই জয়কালী মন্দির এর নতুন কমিটি গঠন

‎রাঙামাটিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের তাগিদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কাপ্তাই তথ্য অফিসের  উঠান বৈঠক

ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

রাঙামাটিতে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে: কৃষিবিদ কাজল তালুকদার

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩

সব সময় মোনঘরের পাশে থাকব- ডিসি মিজানুর রহমান

চার মাস ধরে বেতন বন্ধ, মহালছড়িতে ক্ষুব্ধ নারী শ্রমিকদের বিক্ষোভ

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

কর্তব্যরত আনসারকে গলায় ছুরি ঠেকিয়ে ক্যাবল চুরি: তিনদিন পর উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: