রবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খালে পড়ে প্রাণ হারালেন ৫৮ বছরের চিন্তামণি চাকমা

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ৪নং মাইসছড়ি ইউনিয়নের জামতলা এলাকায় খালে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম চিন্তামণি চাকমা (৫৮)। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে তিনি খাল পার হওয়ার সময় হঠাৎ পা পিছলে গভীর পানিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত উদ্ধারে এগিয়ে এলেও তার আর প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

চিন্তামণি চাকমা মৃত গোপাল চন্দ্র চাকমার ছেলে। জীবিত অবস্থায় তিনি স্ত্রী অনিলা চাকমাসহ এক ছেলে ও চার মেয়ের জনক ছিলেন। হঠাৎ মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন এবং এলাকায় নেমে আসে শোকের ছায়া। পারিবারিক সূত্রে জানা গেছে, আগামীকাল মরদেহের দাহক্রিয়া সম্পন্ন করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, খালে পড়ে একজন বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় পরিবার মরদেহ দাহক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয়রা জানান, জামতলা এলাকায় পাশেই কালো পাহাড়ে গত (০৮ সেপ্টেম্বর) সোমবার ৫ বছরের এক শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়। সে শোক কাটতে না কাটতেই আরো একটি মর্মান্তিক ঘটনা ঘটলো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৮টি দোকান এবং ১টি সিএনজি: ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

রামগড়ে বিএনপি’র নেতাকর্মীদের বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ

জুরাছড়িতে মৎস্য সপ্তাহ উপলক্ষে নানান কর্মসূচি পালিত

রাঙামাটির জুরাছড়ি সফর করলেন জেলা প্রশাসক

বাঘাইছড়িতে বজ্রপাতে বৃদ্ধ আহত, ঘর পুড়ে ছাই 

খাগড়াছড়িতে ‘আশা’র মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

দরিদ্র রোগীদের পাশে মহালছড়ি জোন, দ্বিতীয় ধাপে চশমা বিতরণ সম্পন্ন

বড়ইছড়ি কাদেরী স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক  প্রতিযোগিতার উদ্বোধন 

রাঙামাটির সহিংসতার ঘটনায় পর্যটন খাতে ধস

৭ই মার্চ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা

error: Content is protected !!
%d bloggers like this: