শুক্রবার , ৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
জানুয়ারি ৯, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ

রাঙামাটিতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ জোগাতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমিও পারবো, আমরা পারবো’। কর্মসূচিতে সহযোগী সংগঠন হিসেবে অংশ নেয় সম্প্রীতি সংগঠন।

‎শুক্রবার বিকেল ৩টায় শহরের আসাম বস্তিতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, রংপেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মূলত দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিশুদের নিয়মিত পড়াশোনায় আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।


‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর ও সংগঠনের সভাপতি তপন কান্তি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার আসাম, বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা বাবু ক্যাচিং রাখাইন, সদস্য বিপুল দাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

‎এ সময় তপন কান্তি চৌধুরী বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার উপকরণ নিশ্চিত করতে পারলে তারা এগিয়ে যাওয়ার সাহস পায়। আমরা বিশ্বাস করি, ছোট এই সহায়তাই তাদের ভবিষ্যৎ গড়ার পথে বড় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিশু শিক্ষা ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

‎সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নিয়মিত এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে যৌথ অভিযানে কেএনএফ’র আরো ১ সহযোগী গ্রেফতার 

রামগড়ে ধর্ষণ ও হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ

লংগদুতে ইয়াবাসহ দুজন আটক

রাঙামাটি প্রতিবন্ধী স্কুলে নতুন বই ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়িতে সরকারি মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

‘রাঙামাটির সন্তানেরাও বহির্বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা দেখাবে’

মহালছড়িতে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের উদ্বোধন

‎রাঙামাটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

মহালছড়িতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ধানের শীষের পক্ষে প্রচারণা

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: