বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে সমন্বয় সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কাপ্তাই উপজেলা হলরুম ‘কিন্নরী’-তে এ সভার আয়োজন করা হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। সভায় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব এবং ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম. শাকের আহমেদ, সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল,  কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও সাংবাদিক মাহফুজ আলম।

এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি, হেডম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন: ২০ দিনের মধ্যে পুলিশের কাছে চাওয়া তথ্য দিতে নির্দেশ

ঈদগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীদের উত্ত্যক্তঃ আটক ফয়সালের শাস্তির দাবীতে মানববন্ধন

সাজেকে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত ৬ শিক্ষার্থী

কাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

সাজেক মিজোরাম সীমান্তে ভারতীয় রুপি, অস্ত্র গেলাবারুদসহ আটক ৫ 

কাপ্তাই থানা পুলিশ এর ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে কুষ্ঠ দিবস পালন / সচেতনতায় কুষ্ঠরোগ নির্মূল করা সম্ভব

বান্দরবানে মাদক মামলার আট আসামি গ্রেফতার

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

‘আ’লীগ সরকার শান্তি ও উন্নয়নের সরকার’

error: Content is protected !!
%d bloggers like this: