বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু: অংশ নিচ্ছেন ৯ শত ৬ জন

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
জুন ২৬, ২০২৫ ১০:৩৯ পূর্বাহ্ণ

দেশের অন্যান্য স্থানের মতো আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল  ১০টা হতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৯ শত ৬  জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্ণফুলী সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।

তিনি  আরোও জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে সর্বমোট ৯শত ৬ জন পরীক্ষার্থীদের মধ্যে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ হতে ১শত ৮৪ জন এবং কর্ণফুলী সরকারি কলেজ হতে ৭ শত ২২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আজ প্রথমদিন বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন আইনশৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অতিবর্ষণে কুকিমারায় সড়ক ধ্বস:  বড়ইছড়ি – ঘাগড়া – রাঙামাটি সড়কে যানচলাচল বন্ধ

বাঘাইছড়িতে মরহুম জহির আহম্মেদ ও মরহুম শাহ আলম’র স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট

সাম্প্রদায়িক বরাদ্দে ক্ষোভ: সু-প্রদীপ চাকমার কুশপুত্তলিকা দাহ ও অবাঞ্ছিত ঘোষণা

কাপ্তাইয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

কাপ্তাইয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে তারুণ্যের ভূমিকা শীর্ষক সেমিনার

চন্দ্রঘোনায় ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগ নেতা গ্রেফতার

তৃতীয় ধাপে বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলা নির্বাচন ২৯ মে

দ্বিতীয় বারের মতো বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কেপিএম এ শ্রমিক কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে গেইট মিটিং

জুরাছড়িতে সেনাবাহিনীর পিঠা উৎসব

error: Content is protected !!
%d bloggers like this: