বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে বিভিন্ন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় ২০০কেজি খেজুর বিতরণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরব সরকারের উপহারের ২৫ কার্টুন খেজুর উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ২৫টি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

খেজুর বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১২ মার্চ) বিভিন্ন হেফজখানা ও এতিমখানায় সরেজমিন পরিদর্শন করে স্বহস্তে এতিমখানার প্রতিনিধি ও শিশু শিক্ষার্থীদের হাতে খেজুরের প্যাকেট যথাযথভাবে বন্টন করে দায়িত্বশীলতার অনন্য উদাহরণ স্থাপন করলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন।

এসময় তাঁর সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাহবুব আলম শাওন ভূঞা, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. কামরুল ইসলাম মোস্তফা।

এ সময় ২৫টি মাদরাসা ও এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ২৫ কার্টুন খেজুর তুলে দেয়া হয়। প্রতিটি কার্টুনে আট কেজি করে মোট ২০০ কেজি খেজুর ছিল। যা রমজান মাসে মাদরাসার শিক্ষার্থী ও এতিমদের ইফতারের জন্য সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন বলেন, “পবিত্র রমজান মাসে এতিম ও মাদরাসার শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সরকার অসহায় ও এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তাদের ইফতারের জন্য এ খেজুর বিতরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

খেজুর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্যবসায়ী কামাল হোসেনের সংবাদ সম্মেলন খবরের প্রতিবাদ

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবনা থেকে আদিবাসী প্রসঙ্গ বাদ দেয়ার দাবিতে স্মারকলিপি

জাতীয় সমবায় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

গুইমারা পুলিশের অভিযানে ৮ লাখ টাকার সেগুন ও গোদা কাঠ উদ্ধার

দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিলো খাগড়াছড়ি রিজিয়ন

বিলাইছড়িতে সরকারি উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ

কাপ্তাইয়ে অবক্ষয় নাটকের মহরত অনুষ্ঠিত

কাপ্তাইয়ে জুনিয়র বৃত্তি, এবতেদায়ী ও দাখিল পরীক্ষা শুরু: অংশ নিচ্ছেন ৩ উপজেলার ৩০২ জন

রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

error: Content is protected !!
%d bloggers like this: