শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা নিহত, আহত দুই নারী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ১৭, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় সশস্ত্র হামলায় ধর্মশিং চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক নেতা নিহত হয়েছেন। এ সময় তার দুই বোন গুলিবিদ্ধ হয়ে আহত হন। নিহত ধর্মশিং চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার বাবার নাম ধনঞ্জয় চাকমা।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র ও এলাকাবাসীর বরাতে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ছয়টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় একদল সশস্ত্র দুর্বৃত্ত ধর্মশিং চাকমার বাসায় গিয়ে তাকে বাইরে ডাকে। তিনি পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, দুই নারীই হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত জানানো যাবে।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সকালে গুলিবিদ্ধ দুই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন।
এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ইউপিডিএফের নেতাকর্মীরা রাঙামাটি খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ হাদির স্মরণে দোয়া মাহফিল

বাঁকখালীর চরের উর্বর পলি মাটিতে ভরে উঠেছে শাক-সবজি

আইন-শৃঙ্খলার ব্যত্যয় হলে সরকারের উন্নয়ন কাজেরও ব্যত্যয় ঘটবে- পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাই জাতীয় উদ্যানে ১১ ফুট লম্বা অজগর অবমুক্ত 

নানিয়ারচরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ নেতা নিহত, আহত দুই নারী

অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য কাওসারের পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

পিংকির চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে ‘লাইফ ফর কনসার্ট’

রামগড়ে ইয়াবাসহ ৫ যুবক আটক

error: Content is protected !!
%d bloggers like this: