বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি সভা

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুন ২৫, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা।

সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি থানার প্রতিনিধি এসআই মো. আব্দুল আউয়াল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপময় তালুকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, সাধারন সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের লক্ষ্য, কার্যক্রম ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, এ কর্মসূচির আওতায় মহালছড়ি উপজেলায় ১টি স্থায়ী কেন্দ্র ও ১২০টি সাব-সেন্টারসহ মোট ১২১টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৭ হাজার ৭২০টি লাল রঙের এবং ১ হাজার ৪০০টি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বক্তারা বলেন, অপুষ্টিজনিত সমস্যা প্রতিরোধ এবং শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মসূচি শতভাগ সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভা শেষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত ও ষড়যন্ত্র বন্ধে স্মারকলিপি দিলো পিসিসিপি

বাঘাইছড়িতে ইজারা নিয়ন্ত্রণে নিতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৪

কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের  অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ

রাঙামাটিতে আজকের পত্রিকার ২ বছর পূর্তি পালন

সাজেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলো সেনাবাহিনী

ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের অভিযানে প্রায় ২৭ হাজার ঘনফুট বালি জব্দ

কুষ্ঠরোগ নির্মুল করতে হলে সবাইকে সচেতন হতে হবে

পরিমিত বৃষ্টিতে লংগদুর পাহাড়ে সোনালী জুমের হাসি

রামগড় উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ 

ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম ব্রীজ

error: Content is protected !!
%d bloggers like this: