বুধবার , ৩ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রুমায় ব্যাংকে ডাকাতি অপহরণ প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান।
এপ্রিল ৩, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ

বান্দরবানে রুমা উপজেলার সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ কর্তৃক সোনালী ব্যাংকে ডাকাতি, সরকারি অস্ত্র লুট ম্যানেজারকে অপহরণ প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ।

বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১টায় দিকে জেলা প্রেস ক্লাব সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় শতাধিক নারী-পুরুষ ও সংগঠনে নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল ০২ এপ্রিল রাতে মুসল্লিদের তারাবি নামাজের সময় সবাই মসজিদে অবস্থান, এই সুযোগ কে কাজে লাগিয়ে প্রায় শতাধিক পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ সদস্যরা রুমা সদরে সোনালী ব্যাংকে ঢুকে কোটি টাকা লুট করে নিয়ে গেছে এবং সেখানে নিয়োজিত থাকা পুলিশ ও আনসার সদস্যের অস্ত্র, মোবাইল লুট করে নিয়ে যায়।

শেষমেস সোনালী ব্যাংক ম্যানেজার মো. নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে গেছে। তারা বলেন, নাগরিক পরিষদ পাহাড়ি ও বাঙ্গালী সকল সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করে যাচ্ছে। এবং কেএনএফসহ পাহাড়ে সন্ত্রাসী কর্মকান্ড অচিরে বন্ধ না করলে দুর্বার আন্দোলনে যাওয়ার হুশিয়ার দেন বক্তারা।

এসময় মানববন্ধনে প্রধান অতিথি কাজী মজিবর রহমান ব‌লেন, সম্প্রতি কু‌কি‌চিনের কারণে পাহা‌ড়ে অশা‌ন্তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। সরকার ও শা‌ন্তি ক‌মি‌টি তা‌দের নির্মূল কর‌তে ব্যার্থ। যে দে‌শে সাধারণ মানুষ পাশাপাশি সেনাবা‌হিনী‌ ও পু‌লিশ‌কে হত্যা করা হয় এবং সম্প্রতি ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট করা হয়েছে। এটি বিশাল সার্বভৌম‌ত্বের জন্য হুম‌কি। সরকার সিদ্ধান্ত দিলে এক‌দি‌নেই কেএনএফ‌কে নির্মূল কর‌তে সক্ষম। এখা‌নে সরকারী সিদ্ধান্তের দরকার।

এতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি চেয়ারম্যান কাজী মজিবর রহমা‌ন, পার্বত্য নাগরিগ পরিষদে জেলা সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা সাধারন সম্পাদক নাসির উদ্দিন সহ কয়েকজন সংগঠনে নেতারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ি সদর চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম / নির্বাচনে ষড়যন্ত্র এবং কেন্দ্র দখল ও প্রভাব বিস্তারের শঙ্কা 

খাগড়াছড়িতে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” হেলথ ক্যাম্প উদ্বোধন

রাঙামাটিতে শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বিএনপি জামাত ১৪ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

নানিয়ারচরে মুজিবনগর দিবস পালিত 

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিরাপদ সড়ক চাই খাগড়াছড়ি জেলা কমিটির অনুমোদন

পার্বত্যাঞ্চলে সেরা কাপ্তাই বিএন স্কুল অ্যান্ড কলেজ

বাঘাইছড়িতে শীলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া, ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি 

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মুন্না দে

error: Content is protected !!
%d bloggers like this: