শনিবার , ৩ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ইউএনও হিসেবে এক বছর পূর্ণ করলেন মো: মহিউদ্দিন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
আগস্ট ৩, ২০২৪ ১১:০৮ পূর্বাহ্ণ

উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) হিসেবে এক বছর পূর্ণ করেছেন রাঙামাটির কাপ্তাই  উপজেলার ইউএনও মো: মহিউদ্দিন। তিনি ২০২৩ সালের ৩ আগস্ট ইউএনও হিসেবে অত্র উপজেলায় যোগদান করেন।

যোগদানের পর তিনি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি দক্ষতা এবং মানবিকতার সহিত নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন। গত এক বছরে কাপ্তাই উপজেলার প্রতিটি ইউনিয়ন এর দূর্গম এলাকা সমূহে গিয়ে তিনি উঠান বৈঠক সহ সরাসরি জনগণের সাথে কথা বলে সরকারের উন্নয়ন জনগণের দোয়ারে দোয়ারে পৌঁছিয়ে দিয়েছেন। পাশাপাশি সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারদের কাছে পাহাড়ী সম্প্রদায়ের মাচাং ঘরের আদলে তৈরী ঘর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তুলে দিয়ে প্রশংসা অর্জন করেছেন। এছাড়া তিনি কাপ্তাই উপজেলাকে একটি পর্যটন নগরী উপজেলা হিসাবে গড়ে তুলতে নতুন নতুন ঝর্ণায় গিয়ে, এইগুলোকে প্রচারের ব্যবস্থা করেছেন।

গত ৪ জুলাই রাঙামাটি জেলা প্রশাসক হতে শুদ্ধাচার পুরস্কার গ্রহণ করছেন ইউএনও মোঃ মহিউদ্দিন

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নে কাপ্তাই উপজেলাকে একটি আধুনিক, স্মার্ট এবং মডেল উপজেলা হিসাবে গড়তে তিনি বিগত একটি বছর নিরলসভাবে কাজ করে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। তাঁর এই  কর্মকান্ডের ফল স্বরূপ রাঙামাটি জেলা প্রশাসন গত ৪ জুলাই শুদ্ধাচার পুরস্কার প্রদান ( সংশোধন) নীতিমালা ২০২১ অনুযায়ী ২০২৩- ২৪ অর্থবছরে তাঁকে  জাতীয় শুদ্ধাচার পুরস্কার এবং জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা- বিদ্যানন্দের “১ টাকায় প্রবারণা মেলা”

দীঘিনালায় অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শিলছড়িতে কাদা-মাখা সড়কে ঝুঁকিপূর্ণ যান চলাচল, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

জুরাছড়িতে নবাগত জোন অধিনায়কে বরণ ও নারী কাবাডি দলকে সংবর্ধনা

ঈদগাঁও যুব ঐক্য পরিবারের উদ্যোগে মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে শুরু হলো লেকের কচুরিপানা অপসারণ

শর্ট সার্কিটের আগুনে পুড়েছে বসতঘর

কেন্দ্রের হস্তক্ষেপে আবারো সভাপতি হলেন দীপংকর তালুকদার

মেদাকচ্ছপিয়ায় টহল টিমের মোটরসাইকেলকে পেছন থেকে বাসের ধাক্কা, আহত-৩

মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত বাঘাইছড়িতে

error: Content is protected !!
%d bloggers like this: